Posts

Showing posts with the label andaman

সবুজদ্বীপের ডায়েরি । আন্দামান পর্ব-১৫ । শেষ পর্ব

Image
  সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-১৫। শেষ পর্ব 

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-১৪) | Sobujdweeper Diary Ep#14

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-১৪ সবুজদ্বীপের ডায়েরি । 29th February 2020  । ভোর সাড়ে পাঁচ টা ......... সমুদ্রিকা মেরিন ওয়ার্ল্ড অফ আন্দামান বা SMWA - এক ছাদের তলায় আন্দামানের পটভূমির ইতিবৃত্ত। এই যে জারোয়া নিয়ে এতো গল্প, আমাদের মনে জমা হওয়া অনেক প্রশ্ন; আবার উল্টোদিকে ওই আধুনিক সভ্যতার আলো না দেখা প্রাচীন উপজাতিরা, যারা হয়তো বর্তমান পৃথিবীকে ভয় পায় - এই জট পাকানো ভাবনা-চিন্তার জাল ছিঁড়ে বেরনো প্রয়োজন। সৌভাগ্যবশতঃ SMWA-র ডিরেক্টরকে আমি প্রশ্নগুলো করতে সুযোগ পেলাম। উনি বললেন - 'আসলে কি জানেন মিঃ বোস ? আমরা আমাদের সভ্য জাতি বলে বড়াই করি ঠিকই, কিন্তু আমাদের আদিম প্রবৃত্তিগুলো আজও রক্তে রয়ে গেছে। আপনি বিশ্বাস করতে পারেন, শত প্রচেষ্টাতেও বিদেশী চোরা-শিকারীদের অনুপ্রবেশ আমরা রুখতে পারিনি। এরা আসে মূলতঃ কিছু বিশেষ শ্রেণীর কচ্ছপ সংগ্রহ করতে, তাছাড়া অন্যান্য প্রাণী-শিকার তো রয়েছেই। সবচাইতে অপরাধমূলক যে কাজটা করে সেটা হলো, জারোয়াদের হাটে গিয়ে জোর করে মদ ও মারিজুয়ানা খাইয়ে মহিলাদের ওপর শারীরিক নির্যাতন করা, সম্ভোগের লালসায়।  এই জারোয়ারা মূলতঃ বেঁচে থাক...

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-১৩) | Sobujdweeper Diary Ep#13

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-১৩ সবুজদ্বীপের ডায়েরি । 29th February 2020  । রাত  ১০ টা ......... বাসের সকলেরই ঘুম-তন্দ্রা ছুটল। সুন্দরবনের অসুন্দর আলোচনা দূরে সরিয়ে জারোয়া-বৃত্তান্তে মৃদু কোলাহল-মুখর হলাম সবাই। জারোয়া যে সশরীরে এখনও বর্তমান, এহেন নির্ভেজাল দৃষ্টান্তে প্রত্যেকেরই চোখে-মুখে তৃপ্তির আভাস। কিন্তু বিস্ময় বাকি ছিল - ম্যানেজার রঞ্জিত মৃদুস্বরে বললে, 'তপনদা, সামনে তাকান, একদম কথা বলবেন না'। আমি কিছু দেখার আগেই ঐ একই কথা পিছনের সিটে রিলে করলাম। এই প্রক্রিয়ায় বাসের শেষ সিট্ পর্যন্ত রঞ্জিতের অমোঘ বাণী গিয়ে পৌঁছলো এবং আমরা কিছু দেখবার প্রতীক্ষায় স্থাণুর মত যে যার সিটে অতি উত্তেজনায় ফেভিকল হলাম। পলকহীন চোখ সরাসরি সামনের পূর্ণ দৈর্ঘ্যের উইন্ড স্ক্রিন-এ। রাস্তার বাঁদিক বরাবর এক জারোয়া মহিলা এগিয়ে আসছে আমাদের বাসের দিকে। কপাল থেকে নীল-লাল-কালো রঙের একটা চওড়া হেয়ার ব্যান্ডের মতো দেখতে সুদৃশ্য বন্ধনীর উপরে তিনটি রঙিন পালক। এই নারীর শরীর সম্পূর্ণ নিরাভরণ, বে-আব্রু। ডানহাতে ধারালো কাস্তের মতো অস্ত্র, সুরক্ষার ম্যাসকট। পিঠে কিছু দিয়ে আটকানো রয়েছে একটা বর...

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-১২) | Sobujdweeper Diary Ep#12

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-১২ সবুজদ্বীপের ডায়েরি । 29th February 2020  । রাত  ১০ টা ......... জারোয়াদের জঙ্গলের মধ্যে দিয়ে Lime Stone Cave দেখে স্পিড বোটে করে বারাটাং দ্বীপের মূল সীমানায় পৌঁছলাম। গাড়ি অপেক্ষাই করছিল, আমাদের নিয়ে এল খুব ছিমছাম পরিষ্কার-পরিচ্ছন্ন একটি হোটেলে লাঞ্চ-এর জন্য। প্রায় দুপুর দু'টো বাজতে চলল। তিনটের মধ্যে আমাদের রঙ্গত জেটি পার হতে হবে - নইলে আজকের মতো ফেরা বন্ধ। এই ট্রপিকাল রেইন ফরেস্ট বা রিসার্ভ ফরেস্ট, যেটা আদতে জারোয়াদের বাসভূমি, তার দু'প্রান্তে প্রবেশের বেশ কড়াকড়ি। দিনে মাত্র চারবার এর অভ্যন্তরে প্রবেশের অনুমতি পাওয়া যায় সঠিক পরিচয়পত্র অনুমোদন-সাপেক্ষে। সকাল ছ'টা, বেলা ন'টা, দুপুর বারো'টা ও বিকেল তিন'টে - এই চারবার দু'প্রান্তের মূল দরজা খোলা হয়। নিয়ম অনুযায়ী দিনে একশটির বেশি গাড়ি বা যানবাহনের ঢোকবার অনুমতি নেই এই অঞ্চলে।  আমরা সকলেরই দ্বিপ্রাহরিক আহার যথাসময়ে সাঙ্গ করে নিয়মের বেড়াজাল আরেকবারের মতো ডিঙিয়ে বাসে চড়লাম হোটেলে ফেরার উদ্দেশ্য নিয়ে। গতরাতে কারোরই প্রায় ঘুম হয়নি - বাস ছাড়তেই মোটামুটি সকলেই, মানে আমাদে...

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-১১) | Sobujdweeper Diary Ep#11

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-১১ সবুজদ্বীপের ডায়েরি । 29th February 2020  । সকাল ৭ টা ......... বলছিলাম গুহা-পথের রোমাঞ্চের কথা। গাইড তো আমাদের আর এগোতে বারণ করল। আমরা পুরো দল তার কথায় মোমের পুতুল হলাম। সে দেখিয়ে দিল কিভাবে শরীরকে নানা কসরতে এই গুহার মধ্যে প্রবেশ করাতে হবে। যেমন হয় সাধারণতঃ - এই গুহারও প্রবেশপথ বেশ সরু। নানা দেহভঙ্গিমায় ভিতরে ঢুকতে হবে, যেটা আমাদের দলের প্রাচীন সদস্যদের কাছে কঠিন চ্যালেঞ্জ। কিন্তু ইচ্ছেশক্তির জোর অনেক বেশি। ইতিমধ্যেই কয়েকজন হাত-পা ছুঁড়তে শুরু করেছেন, জমে থাকা কলিজা নিয়ে জমাট বাঁধা Limestone Cave-এ ঢুকবেন বলে।  কিছু না কিছু শারীরিক বিভঙ্গে প্রায় সকলেই প্রবেশ করতে পারলাম গুহার অভ্যন্তরে - মুখে বিজয়ীর গর্বিত আভা - যদিও তা উপলব্ধি করা গেল না সেভাবে - কারণ ভেতরটা খুব অন্ধকার। স্যাঁতস্যাতে গন্ধময় এর অন্দরমহল। আসলে আন্দামানের পুরো ভ্রমণটাই একটা ভিজ্যুয়াল ট্রিটমেন্ট। প্রকৃতির আপন খেয়ালে গড়ে ওঠা অপরূপ সৌন্দর্যের অনির্বাণ দৃশ্যায়ন। সম্মোহিত হই, মনে হয় এই বিস্ময়-সৃষ্টি জীবন্ত হয়ে আমার চোখের সামনে যেন  নৃত্যভঙ্গিম...

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-১০) | Sobujdweeper Diary Ep#10

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-১০ সবুজদ্বীপের ডায়েরি । 29th February 2020  । ভোর  ৫ টা ........ সঞ্জয় 'বেড টি' দিতে এল। ঘুমটা বেশ জব্বর হয়েছে। চায়ের কাপে  চুমুক দিতে দিতে মনে হল কালকের বাকি অভিজ্ঞতাটুকু লিখেই ফেলি। আগামীকালই তো ফেরার পালা। আজকের বেড়ানোর কাহিনীও তো লিখে ফেলতে হবে এরই মধ্যে। ডায়েরি নিয়ে বসলাম.................   ডানদিকে জারোয়াদের দ্বীপ আর বাঁহাতে ম্যানগ্রোভের জঙ্গল পার করে ছোট স্পিড বোট একটা খাঁড়ির মধ্যে নোঙ্গর করল। স্পিড বোট থেকে নেমে পা রাখতে হবে একটু উঁচু গাছের গুঁড়ি দিয়ে তৈরী সিঁড়ির ধাপে। ঠিক সেখান থেকেই শুরু হয়েছে দু'প্রান্তে বাঁধা সরু দড়ি ও কাঠের তৈরী একটা সাঁকো। নিচে কুলকুল করে বয়ে চলা backwater-এর ছোট্ট বিভাজিকা। এলোমেলো পাথর, নুয়ে পড়া গাছের সবুজ কলি। আর অদৃশ্য পাখির কল-কাকলি। মনে হচ্ছে সাঁকোতেই দাঁড়াই কিছুক্ষণ। প্রকৃতি এতো অপরূপ কেমন করে হয় ! মোবাইল ক্যামেরায় বেশ কয়েকটি বাহারি ছবি তুলে সাঁকো পেরিয়ে সামনের সমতলে পড়লাম। বাঁদিকে বোর্ডের লেখায় চোখ পড়ল - ১.২ কিমি দূরত্বে Lime Stone Cave - আমাদের আজকের দ্রষ্টব্য। ব...

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৯) | Sobujdweeper Diary Ep#9

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-৯ সবুজদ্বীপের ডায়েরি । 28th February 2020  । রাত  ১১ টা ........ আশঙ্কা যেখানে অমূলক, দুশ্চিন্তা সেখানে অহেতুক যন্ত্রণার উৎস। সেই ব্যামোতেই আমাদের বেশ কয়েকজনের রাতে ভাল করে ঘুমই হলো না । সবাই ঘুম থেকে ও বাসে সময়মত উঠতে পারব কিনা, এই ছিল দুশ্চিন্তার প্রধান হেতু। এরপরে আবার ৪৭ কিলোমিটার রেইন ফরেস্টের মধ্যে দিয়ে পথ পেরোনো - সব মিলিয়ে উত্তেজনার পারদ মধ্য রাতের হালকা ঠান্ডাতেও উর্দ্ধগামী।  দেখলাম, কুন্ডুর স্পেশাল নির্দেশ অনুযায়ী আমাদের দলের প্রত্যেকটা পরিবারই রাত দেড়টার অনেক আগেই লবিতে উপস্থিত। শৃঙ্খলার সঠিক অনুসরণের কারণে তাদের হাবে-ভাবে দিগ্বিজয়ের অনুচ্চারিত আভাস। বাস ছাড়ল যথাসময়ে পৌনে দুটোয়। রাতের আন্দামান একদম শুনশান - হাতে গোনা কয়েকটা গাড়ির হেডলাইট চোখের ওপর দিয়ে ক্ষণিকের চমক জাগিয়ে গেল। আমাদের বাস সাউথ আন্দামান ছেড়ে প্রথমবারের জন্যে এগিয়ে চলল মধ্য ও উত্তর আন্দামানের দিকে। প্রায় সাতচল্লিশ কিলোমিটার পথ পার হতে হবে ট্রপিকাল রেইন ফরেস্টের মধ্যে দিয়ে, যেটা নাকি পুরোটাই আন্দামানের সবচেয়ে পুর...

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৮) | Sobujdweeper Diary Ep#8

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-৮ সবুজদ্বীপের ডায়েরি । 28th February 2020  । রাত  ৯ টা ........ আজকের জার্নিটা একটু বেশিই হয়েছে। আমাদের এই দলে বেশির ভাগই প্রৌঢ় - এদের মধ্যে সন্তানসহ এসেছেন এমন তিনটি ফ্যামিলি পেলাম। বাকিরা বয়সকালের গন্ডি পেরিয়ে স্বামী-স্ত্রী মিলে আস্থা ও নির্ভরতার মধুচন্দ্রিমা। ভালোবাসার রূপ যদি অন্যের চোখে প্রতিভাত হয় বা ধরা পড়ে, তখন আশপাশের পৃথিবীটাকে নতুন করে ভাল লাগে। আজকের ভোর রাতের দলবদ্ধ তোড়জোড় আর সারাদিনের শারীরিক ধকল নিয়ে অপূর্ব এক ভ্রমণ-পরবর্তী আমেজ এমন করেই পারস্পরিক বোঝাপড়া ও ভালবাসার অন্তর্নিহিত বিশ্বাসকে রাজ-সমারোহে চোখের সামনে এনে বসিয়ে দিল। কেন এমন মনে হলো আমার, সে কথা আমার চোখের সামনে ভেসে ওঠা মুহূর্তগুলোই বলে দেবে।  মাঝরাত্রে মাঝরাস্তায় সবে-জন্মানো বিড়ালছানা ডাক্তার চৌধুরীর খুব কষ্ট হয়েছে আজ। আসলে অনেকটা বাস-জার্নি, তার ওপর বারাটাং দ্বীপেও বেশ খানিকটা চড়াই-উৎরাই ওনাকে খানিকটা কাহিল করেছে। ডাক্তার বৌদিকে সপ্রশংস মুখে বলতে শুনলাম, দৈনন্দিন কাজের প্রেসার, ছেলেকে মানুষ করা থেকে সরকারি দপ্তরে নিয়মের...

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৭) | Sobujdweeper Diary Ep#7

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-৭ সবুজদ্বীপের ডায়েরি । 27th February 2020  । রাত ১২ টা ........ বেশ ঘুছিয়ে আজকের ডায়েরি লিখতে বসছি। রাতের খাওয়া-দাওয়া মিটেছে অনেক আগেই। Travel Agent-দের লোকজনকে দেখলাম, সেভাবে কেউই ঘুমোয় না। রাত সাড়ে দশটার মধ্যে মিটে যায় সব টুরিস্ট-এর খাওয়া-দাওয়া। তারপর এরা নিজেরা খেতে বসে - একসাথে। কুন্ডু স্পেশালের পক্ষ থেকে মোট ৬ জন লোক আমাদের পুরো দলের দেখভাল করবার জন্যে রয়েছে। এদের মধ্যে ২জন ট্যুর ম্যানেজার, বাকিরা রান্নাঘর ও ট্যুরিস্টদের অন্যান্য প্রয়োজন সামলানোর কাজে ২৪ ঘন্টা ব্যস্ত। ম্যানেজাররা কখন যে পারমিশন জোগাড় করছে, কখন যে গাড়ির ড্রাইভারদের সঙ্গে যোগাযোগ করছে, কিছুই দেখা যাচ্ছে না। অথচ, আমাদের কোন কিছু বলবার আগেই সমস্ত তৈরী। আজ আমাদের নীল আইল্যান্ড যাওয়া। এবার সেই গল্প। আমাদের ৪২ জনের দলে ১৪ জন আগে থাকতেই বলে রেখেছিল Neil Island যাবে বলে - এর জন্যে সাড়ে তিন হাজার টাকা করে জনপিছু অতিরিক্ত দিতে হয়।  ২৭ তারিখটা কুন্ড স্পেশাল ফ্রি রেখেছিল, এই জন্যে যে - যার যেমন খুশি এই দিনটা উপভোগ করবে। যেহেতু অনেক ছোট ছোট দ্বীপ ছড়িয়ে-ছিটিয়ে রয়ে...

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৬) | Sobujdweeper Diary Ep#6

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-৬ সবুজদ্বীপের ডায়েরি । 26th February 2020  । রাত ১১ টা ........ February'র ছাব্বিশ শেষ হতে বেশি বাকি নেই। আজ ডায়েরির পাতা একটু বেশিই লম্বা হয়ে যাচ্ছে, অথচ কিছু করবারও নেই। সারাদিনের অভিজ্ঞতার ডায়রিতে এতটুকুও ফাঁক রাখতে চাই না। একটু ঘুম ঘুম পাচ্ছে, কিন্তু লেখার গতির তুলনায় তা দুর্বল।  পকেটে ট্রাম্পকার্ড, থুড়ি - ক্রেডিট কার্ড সঙ্গে নিয়ে অটো ধরে চললাম মার্কেটের উদ্দেশে। বিকেল তখন সন্ধেতে পা ফেলেছে। রাস্তার আলোয় মাখোমাখো নরম ভালবাসা, সমুদ্রের উদাসী হাওয়ায় সে আলো প্রথম শীতের চাদরের মতো জড়িয়ে রয়েছে আমায়। এমনিতেই বেড়াতে বেরোলে মনের গতি উর্ধমুখী হয়, আর এমন ফুরফুরে আবহাওয়ায় মেজাজ এতটাই শরিফ লাগছে যে সারাদিনের ধকল শরীরকে ছুঁতেই পারছে না। এখানে অটোতে তিনজন বসতে পারে - সামনে চালক একেবারে একা - ডাঁয়ে-বাঁয়ে কেউ ঠাঁই পাবে না। অটোর বেগও পোর্ট ব্লেয়ার শহরের মতো মধ্যগতির। মার্কেট বেশি দূরে নয়। বাঁদিকে একটা লম্বাটে পুরনো আমলের টিনের বোর্ড দেখলাম, সেখানে আন্দামানের মানচিত্র।  আন্দামানের মূল দ্বীপটি তিনটি ভাগে বিভক্ত। জিব...

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৫) | Sobujdweeper Diary Ep#5

Image
"সবুজদ্বীপের ডায়েরি"    ।       আন্দামান পর্ব-৫ সবুজদ্বীপের ডায়েরি । 26th February 2020  । রাত ১১ টা ........ এক ঘন্টার অসামান্য অভিজ্ঞতা নিয়ে পা রাখলাম Jolly Buoy দ্বীপে। সাদা বালির দ্বীপের জল আকাশ-নীল, মোহাবিষ্ট করে দেওয়া নীল পেরিয়ে একটু দূরে কচি সবুজের জলরাশি। রংয়ের বিভাজন তাক লাগিয়ে দেবার মতো - তাকিয়ে থাকলেই আরাম, দূর চোখের যে কোন ব্যারাম।  দ্বীপে একজন মাত্র বিক্রেতা আসেন নির্দিষ্ট কিছু শশা আর পাতিলেবুর শরবত নিয়ে, পরিমানে তা প্রয়োজনের তুলনায় অতি নগণ্য, তাই তার দাম ও বিক্রেতার ব্যবহার - দুটোই চড়া। নৌকা-যাত্রীরা ঝাঁপিয়ে পড়লাম শশার আশায় - ওই মুহুর্তে Coral-এর চেয়েও অপ্রতুল মহার্ঘ্যটি যারা পেলেন তারা সত্যিই ভাগ্যবান। কুন্ডু স্পেশালের ম্যানেজার আগেই এই বিষয়টি সম্পর্কে আমাদের সতর্ক করেছিলেন, তাই দ্বীপে নেমেই স্বপ্না ও তৃপ্তিবৌদি যে দৌড়টা লাগাল, তা আশপাশের দ্বীপযাত্রীদের তাজ্জব করার জন্যে যথেষ্ট - কেউ কেউ দৌড়ের কারণ খুঁজতে আরো জোরে ছুট লাগালেন, নির্ভেজাল অনুসরণ। অর্ধাঙ্গিনীর শশা-প্রাপ্তির আনন্দে আমি আর অরুণদাও খুব আবেগপ্রবণ হয়ে পড়...

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৪) | Sobujdweeper Diary Ep#4

Image
  "সবুজদ্বীপের ডায়েরি"  (আন্দামান পর্ব-৪) সবুজদ্বীপের ডায়েরি । 26th February 2020  । রাত ১১ টা ........ আজ সারাটাদিন বলতে গেলে একরকম ঘোরে কেটেছে। সেই সাতসকালে তো বেরিয়ে পড়েছি। গন্তব্য ছিল "Jolly Buoy" দ্বীপ। আমরা অনেকেই জানি এই দ্বীপের চারিপাশ ঘিরে রয়েছে প্রবালের অফুরন্ত ভান্ডার। অস্ট্রেলিয়ার পরেই দ্বিতীয় সর্ববৃহৎ Coral Reef-এর সম্পদ রয়েছে এখানে। যাবার জন্যে সমুদ্রপথে লঞ্চ ছাড়া গতি নেই। এই লঞ্চ ছাড়ে অন্য আরেকটি জেটি Wandoor থেকে। সময় লাগে ঘন্টাখানেক মতো। পোর্টব্লেয়ার থেকে বাসে  Wandoor যেতে দূরত্ব ত্রিশ কিলোমিটার, সময় লাগল আধঘন্টা। এই  Wandoor ও Jolly Buoy দ্বীপ মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্কের Marine Sanctuary'র তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করা হয়। খুব সুন্দর নামের  আরেকটি  দ্বীপ 'Red Skin Island'ও এই একই  Wandoor জেটি থেকে যেতে হয়। তবে সাধারণতঃ পর্যটকরা এর যেকোন একটি দ্বীপ বেড়াতে যান। কারণ, এই বিপুল পরিমাণ কোরালের ভান্ডারকে রক্ষা করতে একই সময়ে যে কোন একটি দ্বীপেই যাওয়ার ছাড়পত্র পাওয়া যায় আন্দামান প্রশাসন থেকে। একটি দ্বীপ খোল...