Posts

Showing posts with the label Corona

একটু ভেবে দেখুন পর্ব ১০ (দূরত্ববিধি) Ektu Bhebe Dekhun Ep#10

Image
একটু ভেবে দেখুন পর্ব ১০ আজকের পর্ব - দূরত্ববিধি 'বিহেভিয়ারাল সায়েন্স' - এই বিষয়টি আমার কাছে বেশ আকর্ষণীয়।  আজ অতিমারির বন্দিদশায় কেন জানি না মালুম হচ্ছে, আমাদের মস্তিষ্কে  'বিহেভিয়ারাল সায়েন্স'-এর যে সমীকরণ কাজ ক রে , তা বোধ  হয় লঙ্ঘিত হচ্ছে। আমার এক বন্ধু বলছিলেন, 'আজকাল খবরের কাগজ পড়তেও যেন ভীতি এসে গেছে। সেই একই ...... কতজন আক্রান্ত, আর মৃত্যুই বা কত ? এরপর স্বামী-স্ত্রীতে অঙ্কের খেলা, বিশ্বে Mortality Rate কি ? ভারত সেখানে কতটা এগিয়ে বা পিছিয়ে ?  আমার চেতনা বলে, আমাদের মনে বোধ হয় একটু বেশিই ভয় ঢুকে পড়েছে। আজ থেকে কয়েক মাস আগেও, ঘরের অভ্যন্তরে একেবারে নির্বান্ধব বন্দি-জীবনে আমরা কেউই অভ্যস্ত ছিলাম না। অথচ, আজ বিশেষ প্রয়োজনেও অতি কাছের মানুষকে ঘরে ঢোকবার অনুমতি দিতে সংকোচ বোধ করছি। উল্টোদিকে, সেই কাছের মানুষটিও অতি-সাবধানী হতে গিয়ে তাঁর খোলা মনের উৎসাহী ব্যবহারেও যতি টেনে দিচ্ছেন। দূরত্ব বাড়ছে আপনা হতে। আমাদের অনুভূতিগুলোও ম্রিয়মান হয়ে পড়ছে অব্যবহারে । নইলে প্রতিবেশীর নিছক জ্বর হওয়ার সংবাদেই  তাকে গ্রহণযোগ্যতার  ত্রিসীম...

ভয় CORONA | Bhoy Coro-Na

Image
ভয়  করো-না আস্থা থাকুক নিজের প্রতি  বিশ্বাস থাকে প্রাণে  'CORONA'তে অতি প্রভাবিত না হয়ে  সময় কাটুক গানে । আজ আমাদের বন্দিদশা  ফন্দি যে কার জানি না, হোয়াটস্যাপ-এর মেসেজের ঝড়  ইচ্ছে হলেও মানি না । ক'দিন আগের নোটবন্দি  সাদায়, কালোর চালে  মানবজাতির মধ্যমস্তর,  পার করেছিল বিপদসীমা  উচ্চস্তরের জালে । বিশ্বজোড়া ত্রাস নিয়ে  আবার মানুষ বন্দি হলো  ভাইরাস সংক্রমণে - এই পৃথিবী রাশ টানুক, যথেচ্ছাচারে - মানবতার প্রতিটি কোণে । নানা মতের বিজ্ঞাপন  সোশ্যাল মিডিয়ার অপপ্রচার  এ সব নিয়েই ব্যস্ত জীবন  বুদ্ধি-সত্তা নির্বিকার । সচেতনতা জাগ্রত হোক স্বার্থলোভী তফাৎ যাক, মানুষের হাতে গড়া পৃথিবী  মানুষের হাতেই সুন্দর থাক ।।                                                   - তপন বসু । ২২ মার্চ ২০২০ YouTube ভিডিও লিঙ্ক - ক্লিক here   ...