বড়ো বিস্ময় জাগে (পর্ব-৯) | Baro Bismay Jage Ep#9
বড়ো বিস্ময় জাগে পর্ব-৯ অস্পষ্ট মনে পড়ে মা-হারা বালক রবির সেদিনের কথা - বালক রবি ও মা সারদা দেবী .........." প্রভাতে উঠিয়া যখন মায়ের মৃত্যু-সংবাদ শুনিলাম, তখনও সে কথাটার অর্থ সম্পূর্ণ গ্রহণ করিতে পারিলাম না। বাহিরের বারান্দায় তাঁর সুসজ্জিত দেহে জীবন হইতে জীবনান্তের বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল না। কেবল যখন তাঁহার দেহ বহন করিয়া সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাঁহার পশ্চাতে শ্মশানে চলিলাম, তখনই সমস্ত শোকের ঝড় যেন একেবারে এক দম্কায় আসিয়া মনের ভিতরটাতে এই হাহাকার তুলিয়া দিল যে, এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিনও তাঁহার নিজের এই চিরজীবনের ঘরে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না "........ স্মৃতিপথে ছেলেবেলা বড়ই প্রভাব ফেলছে। আজ রবীন্দ্রনাথের অভিজ্ঞানী দৃষ্টিপথে কিছু বিশেষ মুহূর্ত যেন স্নায়ুকে দুর্বল করে দিচ্ছে। এই তো সেদিনের কথা ! বিদ্যাপতি ........." একদিন মধ্যাহ্নে খুব মেঘ করেছে। সেই মেঘলা দিনের ছায়াঘন অবকাশের আনন্দে বাড়ির ভিতরের এক ঘরে খাটের উপর উপুড় হইয়া পড়িয়া একটি স্লেট লইয়া লিখিলাম 'গহনকুসুমকুঞ্জমাঝে' । ........... ১৮৭৫ সালে পিতার সঙ্...