Posts

Showing posts with the label verse

সেদিন চৈত্রমাস । কবিতা || Sedin ChoitraMas (Poetry)

Image
সেদিন চৈত্রমাস । কবিতা তখন আমি চব্বিশ কি পঁচিশ - ডাক পড়ল প্রবাসে, সুদূর আমেরিকায়। বাঙালিরা আমার গান শুনতে চায় আমার গান মানে রবিঠাকুর, আর তার পরবর্তী সময়ের গান - সবটাই অন্যের থেকে ধার নেওয়া। তবু, আমার সেই গানেই 'তুমি' মন্ত্রমুগ্ধ ! তুমি থাকতে আমাদের ঠিক পাশের পাড়ায় - আমার বাড়ির সামনে দিয়েই  তোমার স্কুলের রাস্তা। বন্ধু ছিলাম আমরা  মিলেছিলাম আপন হতেই, খেলার ছলে, গানের টানে। প্রতিদিন সকালে স্কুলের পথে  আমাদের দোতলার বারান্দার দিকে - তোমার চোখ পড়ত ; একদিন আমার চোখে পড়ে গেল।  তৈরী হল নতুন অভ্যেস - সকাল ছ'টায় চোখ মেলে জেগে ওঠা, চোখে চোখ রাখব বলে।  তারপর চলতো টানা রেওয়াজ - বিকেলে স্কুল থেকে ফিরে  খেলার মাঠে ; তুমিও আসতে - তোমার বান্ধবীদের সাথে নিয়ে। দুটি পরিবারই জানত  আমরা পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু, সুখ-দুঃখের সমব্যাথী ; কোন আড়াল ছিল না একে অপরের কাছে - আত্মপ্রকাশে। বুঝতাম, বন্ধুত্বের বাইরেও  আমার গান তোমায় টানে। সেই গান নিয়ে আজ আমি প্রবাসের পথে; আমার এমন সৌভাগ্যে  তোমার আকুলতা - আমায় সারা আ...

খুব জানতে ইচ্ছে করে (কবিতা) | Khub Jante Ichchhe Kore (Poetry)

Image
(কবিতা) খুব জানতে ইচ্ছে করে   তুমি কি সেই আদর পেতে চাও ? যেখানে 'এক-পূর্ণিমা' অপেক্ষা করতে পার ! তুমি কি সেই স্পর্শ নিতে চাও ? যাকে শুধু গন্ধে ছুঁতে পার ! খুব জানতে ইচ্ছে করে - 'তুমি কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছ'।  😔 তুমি সেই শব্দ আঁকতে চাও ? যা গীতবিতানে অধরা আজও ! তুমি সেই সুর শুনতে চাও ? যখন স্নায়ু বলবে,'তুমি সাজো' ! খুব জানতে ইচ্ছে করে - 'আজও কি সেই আগের মতোই আছো, নাকি অনেকখানি বদলে গেছ'।  😞 তুমি সেই জীবন দেখতে চাও ? যা ছন্দে আছে ভরা ! তুমি সেই স্বপ্ন দেখতে চাও ? যেখানে 'সত্যি' উজাড় করা ! খুব জানতে ইচ্ছে করে - 'তুমি কি আজও বেঁচে আছো, নাকি জীবন-নাটকে অভিনেতা হয়ে  গোপনে বদলে গেছ'।  ( যেদিন আমার ভালবাসার কাছের মানুষরা বদলে যাবে, জানি তেমন দিন কখনোই আসবে না।  তবু, দেখা না হওয়া সেদিনের এক কাল্পনিক কবিতা )                                       ...

কিছু যে আছে আমারও | Kichhu Je Achhe Amaro (Poem)

Image
কিছু যে আছে আমারও ||   কবিতা আমার কাছে অনেক আছে -          ভৈরবী আর আলো আছে          আঁধার রাতের স্বপ্ন আছে          আপনজনের স্পর্শ আছে          গীতবিতানের শব্দ আছে | আমার কাছে আরো আছে -                       অন্তরে এক শক্তি আছে                       মহাশক্তির ক্ষমা আছে                        হিসেবী সব খাতা আছে                       বেহিসেবী চলা আছে | তবুও যে কেন ভয় আছে ?                      অনেক পাওয়ার মাঝে কোথাও                      এইটুকু বোধশক্তি আছে                ...

শ্রীচরণেষু মা | Shreecharanesu Maa

Image
শ্রীচরণেষু মা, আজ ১০ই মে, তোমাকে এই চিঠি লিখছি জাপান থেকে। আজ তো "Mother's Day" মা - আমার প্রণাম নিও। তোমার ওপর আমার একগুচ্ছ অভিমান জমা হয়ে আছে মা ! এতগুলো মাস কি'করে একটাও কথা না বলে থাকলে তুমি ! অথচ বাবাকে বলতে, 'খোকা কেমন পা ছোঁড়ে আজকাল, জান তো ? তুমি কিন্তু এক মুহূর্তও আমাকে ছাড় নি। আজকেও তো তাই মা ! অন্ধকার থেকে এই প্রথম আলোয় এলাম - দেখলাম, তুমি আমায় চেপে ধরেছ, তোমার চোখে জল - কেন, তা বোঝবার মাথাই তো তৈরী হয় নি। ডাক্তারজেঠু বললেন, 'এই যে ম্যাডাম, আপনার থেকে খোকার নাড়িটা আলাদা করে দিলাম। সুতোটুকু শুধু , নাড়ির টান'টা নয়। সেদিনও কিছু বুঝিনি। মনে আছে, যেদিন প্রথম কথা বলতে শিখেছিলাম, আমি তোমায় ডেকেছিলাম। তুমি একছুট্টে এসে আমায় বুকে তুলে নিয়েছিলে - সেই আমার প্রথম কাকলি। তোমার চোখে সেদিনও জল ছিল, কেন বুঝিনি ! তোমার হাত ধরে 'অ আ ক খ' আর 'চার-এর নামতা' পর্যন্ত শিখেছিলাম। ভাল স্কুলে যেদিন ভর্তি হই, শুনে ফেলেছিলাম বাবার কথা, তোমার কানে, ফিসফিসিয়ে ! 'এত নামি স্কুলে আমাদের পরিবারে এই প্রথম কেউ ভর্তি হলো - কি বিশাল বিল...

ছায়ামানুষ | Chhayamanush

Image
কবিপক্ষে .................. (আজ ২৫শে বৈশাখ, বিশ্বব্যাপী ভারতীয় সংস্কৃতির জন্মদিন। আসলে জন্ম আমাদের প্রতিদিন, সূর্য ওঠবার সাথে সাথে। সুপ্তি-শয়নের আলিঙ্গন ছেড়ে নতুন সকাল দেখার মধ্যে দিয়ে আমাদের নিত্যদিনের জন্মদিন পালন। প্রকৃতির আকাশে যেমন সূর্য, ভারতীয় সংস্কৃতির আকাশে তেমনই রবি। সূর্য আমাদের আলোর পথ-প্রদর্শক। রবি - দিশারী সাহিত্য ও সংগীত চেতনায় - আমাদের নিত্যসঙ্গী, ভাবনায়-ভালবাসায়। ভারতের লোকসংস্কৃতি, ধ্রুপদী সঙ্গীত এবং পাশ্চাত্যের শিল্পদর্শনকে পাথেয় করে যে অপার্থিব সৃষ্টির ভান্ডার তিনি উন্মোচিত করেছিলেন - কি সাহিত্যে, কি সংগীতে - তা তাঁকে শুধু বাঙালি তথা ভারতবাসীর হৃদয়ে স্থায়ী সিংহাসনে আসীন করেনি, সেই শিল্পকর্ম রবীন্দ্রনাথকে বিশ্বকবির মর্যাদায় প্রতিষ্ঠিত করেছিল। এর সঙ্গে যুক্ত হয়েছিল প্রথম নন-য়ুরোপীয়ান হিসেবে নোবেল প্রাপ্তি। যে সম্মান শুধু ঠাকুরবাড়ির ঐতিহ্যকে নয়, সারা ভারতবাসীকে সংস্কৃতির মঞ্চে সর্বোচ্চ আসনে অধিষ্ঠিত করেছিল। তাঁর জন্মদিন পালন আমাদের নিজেদের চিরাচরিত ঐহিত্য ও শিল্পের আত্ম-পূজা। সেই পূজার আচারে এক আরাধ্যের বিনম্র  সাহিত্য-অঞ্জলি - আজ এই মহালগ্নের প...

উদ্ধার | Uddhar

Image
উদ্ধার  ।   ( কবিতা) ( শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই সকলকে। এই নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের প্রাক্কালে আসুন আমরা সবাই মিলে নতুন করে একটা সুন্দর সুস্থ পৃথিবী গড়ে তোলবার অঙ্গীকার করি। সাবধানে  থাকি, নিজেকে ও নিজের পরিবারকে পরিচ্ছন্ন রাখি। দোকানে-বাজারে নিজেরাই গড়ে তুলি নির্দিষ্ট queue। আমার 'আমিত্ব' বিসর্জন দিই এই চৈত্র অবসানের সাথে সাথে। কোন ক্ষেত্রেই নিজের প্রভাব খাটিয়ে আইন ভাঙব না। তাহলে হয়তো আঞ্চলিক প্রশাসন ও পুলিশ অনেক সহজভাবে সাধারণ আর অসাধারণের প্রকৃত সংজ্ঞা বুঝবে। নীরবে দাঁড়াব  মানুষের পাশে, প্রয়োজনে - ক্যামেরা ছাড়াই। আজ অন্তত এটুকু বোঝবার সময় এসেছে পুরোনো আর নতুনের আসলে কোনো বিভাজন নেই। তাই বেঁচে আছি, তার বিজ্ঞাপনের প্রয়োজন নেই। প্রতিদিন সকালে উঠে সূর্যপ্রণাম আমাদের বেঁচে থাকার জন্মদিন, আর  রাতের ঘুম শান্তির, আরামের - এ যেন মানসিক বা শারীরিক  মৃত্যুর না হয়। যেহেতু জন্ম বা মৃত্যু -  এ দুটোতেই আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই,  ঘুম কাল ভাঙবে কিনা আজ আমাদের জানা নেই - তাই  আমাদের চেতনার ঘুম ভাঙুক।)  করুণা চাই COR...

শুভদৃষ্টি | Subhodrishti

Image
শুভদৃষ্টি ....                                                                                                         (কবিতা) 'ফিটন' চড়ে মানুষ যায়   আমার মা ভিক্ষা চায় -                                  ছুঁড়ে দেওয়া খুচরো টাকায়                                   আমাদের আজ - 'কাল' হয় । রাত যখন ঘনিয়ে আসে  'মা' জড়ায় বাহুপাশে                                 নিঃশব্দ ওই মায়ার ছোঁয়ায়                     ...

আতঙ্ক | Atonko

Image
আতঙ্ক  জীবন এখন ঘরে বসে কাটাচ্ছে দিন-কাল গুনে - আতঙ্কেরই জাল বুনে। বালক বীরের মতো তুমি করলে বিশ্বজয় এ তুমি জানোই নিশ্চয় - মানুষ মোরা মরণপথে, স্মরণকালের গান শুনে। এ ভয় আমার বড়ো অজানা জন্ম-মন্ত্রে মৃত্যু নিশানা - খেলার ছলে মৃত্যু কেমন গ্রাস করেছে আনমনে, আতঙ্কেরই জাল বুনে। চেয়েছি যাকে সঙ্গোপনে আমার লেখা অভিধানে - তার স্বপ্ন অন্তরালে মৃত্যুরুপীর  আগমনে - পালাই আমি কোন বনে। ভয় আর ভয়, কোনো কথা নয় সারা পৃথিবীর চোখে বিস্ময়, সুস্থ যে, তারও মনে সংশয় লুকোবে সে আজ কোনখানে ? কে বলে দেবে তার কানে ? ভালোবাসা, তুমি কেমন আছো ? মুখ ঢেকে রেখো সাবধানে জানতে চেয়ো না বেঁচে আছি কিনা, আমার গান আর বাজবে কিনা, তোমার মনের প্রাঙ্গণে। চোদ্দ দিনের নির্বাসনে - সংবাদের চোখ মহাশ্মশানে ঘরে খিল, তবু মৃত্যু-মিছিল- থামবে কবে কে জানে ? জনমিছিলের আহ্বানে - 'ভয়' সরবে জয়গানে ? এই পৃথিবী ঝড়ের পাখি বিপদে বাঁচবো সাহস রাখি- গবেষণারা বেড়ে উঠছে গবেষকদের নিয়ন্ত্রণে - ভাইরাস ভয় নির্মূল হ...

ইচ্ছে | Ichchhe

Image
ইচ্ছে....... ইচ্ছে একটা এমন বস্তু হঠাৎ এসে পড়ে - ইচ্ছেমত পাবার আশায় ইচ্ছেকেই চেপে ধরে | ইচ্ছে-কুঁড়ি ফুটছে না ফুলে মনটা কেমন মুষড়ে আছে ইচ্ছেগুলো সুদূর হলেই হার মানছে মনের কাছে | ইচ্ছে হল মনের প্রকাশ ভাব কুড়োতেই ভাবনা সারা ভবের ঘরে ভাবের বিলাস ইচ্ছেরা সব দিশেহারা | যদি কোনোদিন ইচ্ছেরা সব  মনের নাগাল হারিয়ে ফেলে, নতুন কুঁড়ি ফুটবে কোথায় ? মন পড়বে অথৈ জলে | ভালবাসাও যে ইচ্ছেরই রূপ  মনের ঘরের আলো, ইচ্ছে যদি সবুজ থাকে  স্বমহিমায় জ্বালো | মনের সাথেই দেয়ানেয়া মান-অভিমান খেলা, ইচ্ছেপাত্র এমনি করেই ব্যস্ত সারাবেলা | সত্যি যদি মন একা হয়  ইচ্ছেরা সব যাবে কোথায় ? মন ছাড়া কে আপন আছে  একটু হলেও দেবে প্রশ্রয় ? মনের ঘরেই ইচ্ছের বাস বেঁচে থাকার শ্বাস-প্রশ্বাস - তাই..... ইচ্ছেকুঁড়ি মেলুক ডানা এর ফলাফল ? Just ভাবা যায় না || তপন বসু | ৬-৭-২০১৯ | ক্যাব-এ বসে ⓒ  Tapan Basu. All rights reserved