আতঙ্ক | Atonko
আতঙ্ক জীবন এখন ঘরে বসে কাটাচ্ছে দিন-কাল গুনে - আতঙ্কেরই জাল বুনে। বালক বীরের মতো তুমি করলে বিশ্বজয় এ তুমি জানোই নিশ্চয় - মানুষ মোরা মরণপথে, স্মরণকালের গান শুনে। এ ভয় আমার বড়ো অজানা জন্ম-মন্ত্রে মৃত্যু নিশানা - খেলার ছলে মৃত্যু কেমন গ্রাস করেছে আনমনে, আতঙ্কেরই জাল বুনে। চেয়েছি যাকে সঙ্গোপনে আমার লেখা অভিধানে - তার স্বপ্ন অন্তরালে মৃত্যুরুপীর আগমনে - পালাই আমি কোন বনে। ভয় আর ভয়, কোনো কথা নয় সারা পৃথিবীর চোখে বিস্ময়, সুস্থ যে, তারও মনে সংশয় লুকোবে সে আজ কোনখানে ? কে বলে দেবে তার কানে ? ভালোবাসা, তুমি কেমন আছো ? মুখ ঢেকে রেখো সাবধানে জানতে চেয়ো না বেঁচে আছি কিনা, আমার গান আর বাজবে কিনা, তোমার মনের প্রাঙ্গণে। চোদ্দ দিনের নির্বাসনে - সংবাদের চোখ মহাশ্মশানে ঘরে খিল, তবু মৃত্যু-মিছিল- থামবে কবে কে জানে ? জনমিছিলের আহ্বানে - 'ভয়' সরবে জয়গানে ? এই পৃথিবী ঝড়ের পাখি বিপদে বাঁচবো সাহস রাখি- গবেষণারা বেড়ে উঠছে গবেষকদের নিয়ন্ত্রণে - ভাইরাস ভয় নির্মূল হ...