বড়ো বিস্ময় জাগে (পর্ব-১২) | Baro Bismay Jage Ep#12
বড়ো বিস্ময় জাগে পর্ব-১২ ঠাকুরবাড়ির ইতিহাসের পাতায় এবার একটু চোখ বুলিয়ে নেওয়া যাক। তৎকালীন গোঁড়া সংস্কার-আচ্ছন্ন সমাজের পটভূমিকায় খুব তাৎপর্যপূর্ণ কিন্তু এই ভূমিকা। আমি চেষ্টা করছি খুব প্রাঞ্জলভাবে ছোট্ট করে সেই গোড়ার কথা শোনাতে। কোথাও কোন এক জায়গায় রবীন্দ্রনাথ লিখছেন - 'আরম্ভের পূর্বেও আরম্ভ আছে, যেমন সন্ধেবেলায় দীপ জ্বালবার আগে সকালবেলায় সলতে পাকানো'। ১৮৬০ - কলকাতার গ্রাম কান্যকুব্জ থেকে আগত পঞ্চসাত্ত্বিক ব্রাহ্মণের অন্যতম ভট্টনারায়ণের পুত্র দীন, রাজা ক্ষিতিসুরের কাছ থেকে বর্ধমানের কুশ গ্রাম প্রাপ্ত হয়ে, 'কুশারী' পদবীতে পরিচিত হন। দীন কুশারীর ৮/১০ পুরুষ পরের একজন জগন্নাথ কুশারী, যিনি পিরালী ব্রাহ্মণ শুকদেব রায়চৌধুরীর এক কন্যাকে বিবাহ করে খুলনা গ্রামে ভূসম্পত্তি পেয়ে সেখানেই বাস করতে শুরু করেন। এরও পাঁচ-ছয় পুরুষ পর পঞ্চানন কুশারী খুলনা গ্রাম বা দক্ষিণডিহি ছেড়ে চলে এলেন কলকাতায়। ঘর বাঁধলেন গোবিন্দপুর গ্রামে, সেখানে হরিজনদের বাস। ব্রাহ্মণ পঞ্চাননকে তারা ভক্তিভরে ' ঠাকুরমশাই ' বলে ডাকত - ব্রাহ...