Posts

Showing posts with the label ep-14

বড়ো বিস্ময় জাগে (পর্ব-১৪) | Baro Bismay Jage Ep#14

Image
বড়ো বিস্ময় জাগে পর্ব-১৪ কবিকে নিয়ে যখন বাঙলার বাইরে বেরিয়েছি নানা বর্ণময় ঘটনাবলীর মধ্যে দিয়ে, তখন আরেকটু ঘুরে আসি তাঁর গরিমার আরো কিছু গল্প নিয়ে। ১৯২০ - কবিগুরু ও গান্ধীজি ১৯২০তে অত্যধিক গরম পড়ল। ফলে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ - এই তিন মাস বিশ্বভারতী ছুটি দিতে হলো। এই সময়ে মহাত্মা গান্ধী আমন্ত্রণ করলেন কবিগুরুকে - গুজরাটি সাহিত্য-সম্মেলনে তাঁকে সভাপতি হতে হবে। কবি আহমেদাবাদ রওনা হলেন মার্চ'এর শেষদিকে। অতিথি হলেন আহমেদাবাদের বিখ্যাত ধনী ও অত্যন্ত শিক্ষিত পরিবারের - ক্যালিকো মিলের মালিক অম্বালাল সারাভাইয়ের - যাঁদের গল্প আগের পর্বে করেছি। বলাই বাহুল্য, গুজরাটে কবির ইংরেজীতে বক্তৃতা অভূতপূর্ব সাড়া ফেলেছিল উপস্থিত শ্রোতাদের মধ্যে। এই গুজরাট সফরের ঠিক আগে ৫ই মার্চ কবি দোলপূর্ণিমায় তৈরী করলেন একটি গান "মাধবী হঠাৎ কোথা হতে"। অনেক তথ্য ঘেঁটে খেয়াল করলাম, এর পর প্রায় এক বছর আমরা কোনো গান পাইনি কবির কাছে। ১৯২১-এর আগস্টে আবার হু-হু করে বর্ষার ধারার মত নেমে আসে তাঁর বর্ষার গান, বর্ষামঙ্গলের জন্যে। এও এক বিস্ময়। হয়তো তিনি দীর্ঘ বিদেশ ভ্রমণে রসদ সংগ্রহে ব্...