Posts

Showing posts with the label episode-1

বড়ো বিস্ময় জাগে-পর্ব-১ | BARO BISMAY JAAGE (EPISODE-1)

বড়ো বিস্ময় জাগে ( মানুষ রবীন্দ্রনাথকে খুঁজতে গিয়েই তাঁর সম্পর্কে আরো অন্বেষণ - একটি ধারাবাহিক রচনা ) [ গোড়াতেই স্বীকার করে নেওয়া ভালো যে রবীন্দ্রনাথকে নিয়ে বা তাঁর কাজ নিয়ে কোনো বিশ্লেষণে যাবো, এমন সাধ্য বা ধৃষ্টতা কোনোটাই আমার মানায় না। ছোটবেলা থেকে বেড়ে ওঠা জীবনের ছায়াসঙ্গী হিসেবে যাকে চিনতে শিখেছি নানা ভাবে, তার কিছু অনুভবের কাহিনী ছড়িয়ে ছিটিয়ে রইলো এই লেখনীতে। যখন যেমন পড়েছি তাঁকে নিয়ে, স্মৃতির মণিকোঠায় কেমন করে জমা হয়েছে বলতে পারি না। তবে বেশ বুঝতে পারছি, তিনি ধরা দিচ্ছেন অসীম উদারতায়।  আমি ভেসে চলেছি তাঁরই তরীর যাত্রী হয়ে। বইয়ে পড়া অক্ষরগুলো দৃষ্টিগোচর হচ্ছে, ধার করছি  দীনতায়, এর জন্যে ক্ষমাপ্রার্থী। যে বইগুলির নাম এখনই মনে পড়ছে আর যাদের কাছে আমি এই লেখার সাহস পেয়েছি, তাঁদের নাম স্বীকার করে আমার দুঃসাহসের ভার লাঘব করতে চাই। শ্রী দ্বিজেন মুখোপাধ্যায় (যাঁর কাছে আমার রবীন্দ্রনাথের প্রথম পাঠ), শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায় (যাঁর গান লেখার প্রথম অনুপ্রেরণা স্বয়ং রবিঠাকুর এবং যাঁর শিক্ষা ও গান সম্পর্কে জ্ঞানের আলো আমাকে গানে গানে বাঁধা পড়তে শিখিয়েছে), পন্...