স্বর্ণযুগের পঞ্চপ্রদীপ - Musical webseries in Ragranjani webTV
~ স্বর্ণযুগের পঞ্চপ্রদীপ ~ এই শনিবার ২১শে নভেম্বর ঠিক রাত ৯টায় শুরু হচ্ছে রাগরঞ্জনী ওয়েব টিভির নতুন ধারাবাহিক "স্বর্ণযুগের পঞ্চ-প্রদীপ"। আজ বাংলা সঙ্গীতের জগতে এক নতুন দিগন্ত দেখানো মহান সুরকার-সঙ্গীতস্রষ্টা সলিল চৌধুরীর জন্মদিবস। ১৯২৫শে যখন তাঁর আবির্ভাব হল, সেই বছরে রবীন্দ্রনাথ লিখলেন 'গৃহপ্রবেশ' নাটক। আমি কেমন যেন বিহ্বল হয়ে পড়ি, যখন সময়ের সঙ্গে সুর মেলাই - তখন আর এই ঘটনাগুলোকে mere coincidence বলে মানতে ইচ্ছে করে না। আমি দেখি, বাংলার কৃষ্টি-জগতে গৃহপ্রবেশ ঘটল আরেক দিগজয়ী শিল্পীর। রবীন্দ্রনাথকে যদি তপস্বী বলে বিশ্বাস করি, তাহলে এই নাটকের গতিপ্রকৃতি নানাভাবে বিচরণ করলেও, নামকরণ হয়তো বা সলিল চৌধুরীর আগমনের ইঙ্গিত। যাক, এই কল্পনাজালে জড়িয়ে পড়লে কারোর কারোর তা অবান্তর মনে হতেও পারে। তাই মূল বক্তব্যে আসি, সলিল চৌধুরীর জন্মদিনকে মনে রেখে তাঁর সৃষ্টির প্রতি সম্মান জানিয়ে, এই শনিবার থেকে আমাদের রাগরঞ্জনী ওয়েব টিভির ফেইসবুক-এর পাতায় শুরু হবে এই নতুন অনুষ্ঠান, যেখানে সলিল চৌধুরীর অত্যন্ত কাছের মানুষ, তাঁকে গুরু হিসেবে গ্রহণ করা বাংলা গানের জগতে আরো এক নক্ষত্র সুরকার-সংগীতপরি...