Posts

Showing posts with the label baro bismay jage ep-12

সাগরপারের ডায়েরি (পর্ব-১৩) | Sagarparer Diary (Episode-13)

Image
সাগরপারের  ডায়েরি পর্ব-১৩ আজকের প্রসঙ্গ : সী-বিচের ধারে জলপানের বিরতি  সত্যি ! খিদেটা বেশ চাগাড় দিয়ে উঠেছে। এমন পরিবেশে সমুদ্রের স্নিগ্ধ হাওয়ায় হাতে "American Fast Food" না থাকলে কোন বাঙালিকে কি আর মানায়! আরেকবার পার্থবাবুর অনুভবী মনের প্রশংসা না করে পারলাম না।  খুবই আশ্চর্য হলাম "Food Parlour'-এ এসে। ঝাঁ-চকচকে দোকানগুলো লাইন দিয়ে দাঁড়িয়ে এক বহুতলের একতলায়। চওড়া ফুটপাথে তাদের রকমারি খাবারের বর্ধিত বিপণন। পিতলের শিকল অথবা রঙিন ফুলের টব দিয়ে সৃষ্ট বিভাজন রেখা বুঝিয়ে দিচ্ছে কোন ফুটপাথ কোন দোকানদারের দখলে। তবে অহেতুক হাত ধরে টানাটানি নেই। 'দিদি', 'ও বৌদি' এদিকে আসুন বলে আন্তরিক আহ্বানও অদৃশ্য।  'মালিক'দের  জোর করে  'মাল' গছানোর  কোন তাগিদ নেই, তাই ক্রেতাদেরও মানসিক চাপ নেই বললেই চলে। যত্ন করে নিয়ম তৈরী করা, আর আরও যত্নের সঙ্গে তাকে মেনে চলা - যতই দেখি ততই ভালো লাগে - 'আমার সকল রসের ধারা' বোধ হয় এখানেই সর্বহারা হয়ে ভারতে ফিরবে। বিতর্কের অবকাশ আছে, তবু বলব - কিছু ক্ষেত্রে আমাদের ভারতবাসীদের আরো শৃঙ্খলাপরা...