Posts

Showing posts with the label travelog

সাগরপারের ডায়েরি (পর্ব-১৮) | Sagarparer Diary (Episode-18)

Image
সাগরপারের  ডায়েরি পর্ব-১৮ আজকের প্রসঙ্গ : ডঃ গুহ'র বাড়ি ও রিহার্সাল  ১৯২১ - বার্লিন বিশ্ববিদ্যালয়ে বক্তা রবীন্দ্রনাথ  প্রথম বিশ্বযুদ্ধে পরাজিত হতোদ্যম,  মনোবলহীন  জার্মানরা যখন বেঁচে থাকার নতুন দিশা খুঁজছেন, সে সময় তাঁরা এমন একজনকে 'পরিত্রাতা' হিসেবে পাশে চাইছিলেন, যাঁর উপস্থিতি তাদের হৃত আত্ম-সম্মানকে পুনরুদ্ধারে অগ্রণী ভূমিকা গ্রহণ করবে। জার্মানিতে পা রাখলেন রবীন্দ্রনাথ - প্রথমবার - ১৯২১ এ। জার্মানির সাধারণ মানুষের কাছে তাঁর কবিতা ছিল মানবসত্ত্বার অন্তর্নিহিত সত্য ও আত্ম-চেতনার উপলব্ধি, রোমান্টিক সম্পর্কের গভীর অনুভব ও বৈষ্ণবশাস্ত্রের অহিংস, বিশুদ্ধ নীতি। তার প্রতি জার্মানজাতির গভীর অনুরাগ থাকবে এমন আশা করাটা হয়তো সমকালীন বা সময়োপযোগী ছিল না। আর তাছাড়া ১৯১৩র নোবেলপ্রাপক রবীন্দ্রনাথ ও তাঁর গীতাঞ্জলির কবিতার অন্তর্নিহিত অনুভূতি পাশ্চাত্যের কানে তখনও নতুন। তবু বিশ্বকবির বক্তৃতা শুনতে জার্মানির প্রতিটি প্রেক্ষাগৃহ ছিল কানায় কানায় পূর্ণ - ইতিহাসই বলে দিয়ে গেছে সে কথা। আমরা রোমাঞ্চিত হই, দ্বিধা-দ্বন্দ্বের  ...