Posts

Showing posts with the label Episode 16

সাগরপারের ডায়েরি (পর্ব-১৬) | Sagarparer Diary (Episode-16)

Image
সাগরপারের  ডায়েরি পর্ব-১৬ আজকের প্রসঙ্গ : ছেলেবেলা ও আমার গান  আজ ৬ই আগস্ট - সকাল ৯টা বাজল। রাতে ভাল ঘুম হল না। সময়গুলো কেমন স্বপ্নের মত পার হয়ে যাচ্ছে। জেটল্যাগ বস্তুটা যে কি, তা এসে ইস্তক বুঝতে পারিনি। ব্যাঙ্কে চাকরি করি, স্বভাবতই অফিসফেরত গানবাজনাকে প্রশ্রয় দিয়ে ঘুমোতে বেশ রাত হয়। কিন্তু সে প্রথা যে সুদূর প্রবাসেও আমার পিছু ছাড়বে না, তা কেমন করে জানবো ? সকলে মিলিত হলাম প্রাতঃরাশ টেবিলে। সারাদিনের নিরিখে আমার সবচেয়ে প্রিয় আহার। নানা বাহারে আহার-পর্ব মিটতে ঘন্টাখানেক সময় পার হয়ে গেল। আমাদের অনুষ্ঠান আগামীকাল - ৭ তারিখে। আজ আরেক দফা রিহার্সাল এবং কিছু সংস্কৃতিপ্রেমী মানুষের সঙ্গে দেখা করা - এই হল আজকের Agenda। ডঃ গুহ ফোন করে জানালেন যে আমরা যেন ঠিক ১টায় লাঞ্চ করে তৈরী থাকি, তিনি গাড়ি পাঠাবেন। যেতে হবে একটু দূর পথ। USA-তে ৮০/১০০ মাইলের দূরত্বকে কেউ তোয়াক্কাই করে না।  পরিবেশ মনের ওপর বেশ প্রভাব ফেলেছে। ডঃ গুহ'র বাড়িতে যাওয়ার আগে কালকের অনুষ্ঠানের স্ক্রিপ্ট লিখতে বসলাম। বেশ খানিকটা কাজ আগেই সেরে রেখেছিলাম। এবার একটু গুছিয়ে নেবার পা...