বড়ো বিস্ময় জাগে (পর্ব-১১) | Baro Bismay Jage Ep#11
বড়ো বিস্ময় জাগে পর্ব-১১ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি জোড়াসাঁকো এবং শান্তিনিকেতন - এই দুইয়ের গোড়ার কথা একটু বলে দিলে বুঝতে সুবিধে হয় যে মহর্ষি দেবেন্দ্রনাথের পূর্বপুরুষের আমলে পারিবারিক উত্তরণের ইতিহাস কেমন করে এতটা প্রভাব ফেলেছিল তাঁর ওপর এবং মহর্ষির জীবনচর্চায়ই বা কিভাবে ছোটবয়সেই রবীন্দ্রনাথকে শিখিয়েছিল সত্য ও সুন্দরকে অনুভবে ছুঁয়ে যেতে ! সেই আবহমান ধারা যে আজ আমাদেরকেও স্পর্শ করে ! আমাদের রবীন্দ্রনাথের বাল্যকালে শেখা একটি নিত্য-অভ্যাসের কথা বলি। পর্ব ৮-এ আমি বলেছি বালক রবির অমৃতসরের গুরুদ্বারে শিখ ভজন শুনে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত একটি হিন্দি গানের বাংলা তর্জমা করবার ঘটনা। মাথায় রাখতে হবে, এ সবই ১১, ১২ কিংবা ১৩ বছর বয়সের অভিজ্ঞান। ওই সময়ই জ্যোতিদাদার 'সরোজিনী' নাটকে রাজপুত মহিলাদের চিতায় আত্মাহূতির মুহূর্তে 'জ্বল জ্বল চিতা' গানের প্রয়োগ কতটা বিস্ময়কর, তা সহজেই অনুমেয় এবং এহেন প্রতিভার স্বাক্ষর আজকের দিনেও বিরল। যেটা যোগ করতে ভুলে গেছিলাম, 'সরোজিনী' নাটকে নাম-ভূমিকায় অভিনয় করতেন নটি বিনোদিনী - যে নটি বিনোদিনীর বাংলা থিয়েটার...