Posts

Showing posts with the label Episode 3

সাগরপারের ডায়েরি (পর্ব-৩) | Sagarparer Diary (Episode-3)

Image
সাগরপারের  ডায়েরি পর্ব-৩ কাগজপত্র ও জামাকাপড় গুছোতে একটু দেরিই হয়ে গেল। আসলে পাসপোর্ট / ভিসা হাতে পেলাম ৩ তারিখ বিকেল ৪টের সময়। আমাদের টিকিট ৩ তারিখ মধ্যরাত্রে বা বলা ভালো ৪ তারিখ ভোরে। Flight 'Qatar Airlines' - Official Departure 4th August 2011 - 4.40 am । আমেরিকা বলে কথা, তাও প্রথমবার, maiden visit. সুতরাং একটু বেশি ব্যবহৃত কোন জামাকাপড় বেচারারাই ঠাঁই পেল না সাগরপারের সুটকেসে। কাজ সংক্রান্ত বইপত্র আর প্রয়োজনীয় অল্প কিছু জামাকাপড় সঙ্গে করে দমদম এয়ারপোর্টে পৌঁছলাম রাত সাড়ে বারোটায়। প্রায় সঙ্গে সঙ্গেই এসে পৌঁছলেন আমার বাকি সহযাত্রীরা। প্রখ্যাত রবীন্দ্রসংগীত শিল্পী ও বিশ্বভারতী কলাভবনের অধ্যাপক শ্রী মোহন সিং খাঙ্গুরা, রবীন্দ্রসংগীতে তবলাবাদক হিসেবে এক ও অদ্বিতীয় শ্রী বিপ্লব মন্ডল, রবীন্দ্রভারতীর শিক্ষক ও ভরতনাট্যম শিল্পী শ্রী সুভাশিষ ভট্টাচার্য ও এস্রাজ বাদক শ্রী আবির সিং  খাঙ্গুরা - সম্পর্কে মোহনদার কনিষ্ঠ পুত্র আর আমি - এই পাঁচমাথা এক হলাম। প্রসঙ্গত বলে রাখি, এই বিপ্লবদাই কিন্তু আমার নাম সুপারিশ করেছিলেন আমেরিকার ওই সংস্থার কাছে এবং ভিডিও...