Posts

Showing posts with the label ep#13

বড়ো বিস্ময় জাগে (পর্ব-১৩) | Baro Bismay Jage Ep#13

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-১৩ পশ্চিমের বারান্দা - জোড়াসাঁকো ঠাকুরবাড়ি বিশ্ব-শিক্ষা  ও সংস্কৃতির আলিঙ্গনে বিশ্বভারতীর বুকে আশ্রিত বিশ্বকবি বিশ্ব ভ্রমণ করবেন - এতে আর আশ্চর্যের কি আছে?  গোবিন্দপুর থেকে কলকাতা -  ভুবনডাঙ্গা থেকে শান্তিনিকেতন। ঠাকুরবাড়ির দেওয়ালে কত অম্ল-মধুর স্মৃতির কবিতা; আর বিশ্বভারতীর মাটিতে ঈশ্বর ও প্রকৃতির মিলেমিশে স্বর্গরচনা।  তেতলায় মহর্ষির ঘর তবু আমরা আশ্চর্য হই, বিস্মিত হই। আজ চোখের দৃষ্টি ঝাপসা, সব ছবি স্পষ্ট দেখা যায় না।  তবু মনে পড়ে - ......"একদিন তেতলায় পিতার ঘর থেকে ডাক এলো - 'হিমালয় যাচ্ছেন, বালক তাঁর সঙ্গে যেতে চান কি ?'  - এই 'চাই' কথাটা চিৎকার করে আকাশ ফাটিয়ে বলা গেলে মনের সঠিক ভাবটি প্রকাশ পেত। "কোথায় বেঙ্গল একাডেমি আর কোথায় হিমালয় ?" পাহাড়ে যাবার পথে পিতাপুত্র কয়েকদিন শান্তিনিকেতনে থেকে গেলেন।  'বেশ মনে পড়ে এখনও - ১৮৭৩-এর বোলপুর নগণ্য এক গ্রাম। স্টেশন থেকে মাইল দেড়েক দূরে কুড়ি বিঘা জমি কিনে দেবেন্দ্রনাথ ছোট একটি একতলা পাকা বাড়ি নির্মাণ করিয়েছিলেন; বাড়ির নাম দেন শান্তিনিকেতন । চারিদিকে ...