সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-১৪) | Sobujdweeper Diary Ep#14
সবুজদ্বীপের ডায়েরি । আন্দামান পর্ব-১৪ সবুজদ্বীপের ডায়েরি । 29th February 2020 । ভোর সাড়ে পাঁচ টা ......... সমুদ্রিকা মেরিন ওয়ার্ল্ড অফ আন্দামান বা SMWA - এক ছাদের তলায় আন্দামানের পটভূমির ইতিবৃত্ত। এই যে জারোয়া নিয়ে এতো গল্প, আমাদের মনে জমা হওয়া অনেক প্রশ্ন; আবার উল্টোদিকে ওই আধুনিক সভ্যতার আলো না দেখা প্রাচীন উপজাতিরা, যারা হয়তো বর্তমান পৃথিবীকে ভয় পায় - এই জট পাকানো ভাবনা-চিন্তার জাল ছিঁড়ে বেরনো প্রয়োজন। সৌভাগ্যবশতঃ SMWA-র ডিরেক্টরকে আমি প্রশ্নগুলো করতে সুযোগ পেলাম। উনি বললেন - 'আসলে কি জানেন মিঃ বোস ? আমরা আমাদের সভ্য জাতি বলে বড়াই করি ঠিকই, কিন্তু আমাদের আদিম প্রবৃত্তিগুলো আজও রক্তে রয়ে গেছে। আপনি বিশ্বাস করতে পারেন, শত প্রচেষ্টাতেও বিদেশী চোরা-শিকারীদের অনুপ্রবেশ আমরা রুখতে পারিনি। এরা আসে মূলতঃ কিছু বিশেষ শ্রেণীর কচ্ছপ সংগ্রহ করতে, তাছাড়া অন্যান্য প্রাণী-শিকার তো রয়েছেই। সবচাইতে অপরাধমূলক যে কাজটা করে সেটা হলো, জারোয়াদের হাটে গিয়ে জোর করে মদ ও মারিজুয়ানা খাইয়ে মহিলাদের ওপর শারীরিক নির্যাতন করা, সম্ভোগের লালসায়। এই জারোয়ারা মূলতঃ বেঁচে থাক...