বড়ো বিস্ময় জাগে-পর্ব-২ | Baro Bismay Jaage (Episode-2)
বড়ো বিস্ময় জাগে ........ পর্ব-২ যদি রবীন্দ্রনাথ নিজেই ফিরে যেতেন তাঁর স্মৃতিপথে ? যে মন নিয়ে তিনি ছুটে বেড়িয়েছেন সারা বিশ্ব, জয় করেছেন বিশ্বহৃদয়, বিস্মিত করতো নাকি তাঁকে? যেভাবে আমরা আশ্চর্য হই তাঁর বিভিন্ন কর্মকান্ডে ! তাঁর ভাবনার সুদূর-প্রসারতায় ? তাঁর দৃষ্টির পটভূমি আলোকিত করেছে বাঙালির চেতনা-শক্তিকে। তিনি বাঙালি জাতির এমন একটি প্রত্যয়ভূমি, যার পুণ্যতীর্থে স্নান করে আর্থ, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের গ্লানি ধুয়ে আসা যায়। আজ উত্তরকালের পটভূমিতে দাঁড়িয়ে অগনিত উত্তরসাধকের সমগ্র জিজ্ঞাসার কেন্দ্রীয় চরিত্র সেই তিনি। যাঁর শিল্পের প্রতিটি আখর যুগের মাপকাঠিতে আজও শাশ্বত ও সমকালীন। এই অন্বেষণের দিশারী কিন্তু তিনি নিজেই।যে অন্বেষণের তাৎপর্যে ছড়িয়ে রয়েছে তাঁর সুবিশাল সৃষ্টির ঐতিহ্য, সেখানে উত্তরসাধক অবগাহন করে তাঁর শিল্পসুষমায় স্নাত হবেন তাতে আর আশ্চর্যের কি আছে ? সাহিত্যিক শ্রী সুকুমার সেন সাহিত্য আলোচনায় এক জায়গায় বলছেন, "ডিটেক্টিভ কাহিনীতে দেখা যায় গল্প এগোয় দ্বিমুখী চিন্তার স্রোতে। এক স্রোতে অপরাধ সংঘটিত হয় অপরাধীর নিজস্ব ভা...