সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-৪) | Sobujdweeper Diary Ep#4
"সবুজদ্বীপের ডায়েরি" (আন্দামান পর্ব-৪) সবুজদ্বীপের ডায়েরি । 26th February 2020 । রাত ১১ টা ........ আজ সারাটাদিন বলতে গেলে একরকম ঘোরে কেটেছে। সেই সাতসকালে তো বেরিয়ে পড়েছি। গন্তব্য ছিল "Jolly Buoy" দ্বীপ। আমরা অনেকেই জানি এই দ্বীপের চারিপাশ ঘিরে রয়েছে প্রবালের অফুরন্ত ভান্ডার। অস্ট্রেলিয়ার পরেই দ্বিতীয় সর্ববৃহৎ Coral Reef-এর সম্পদ রয়েছে এখানে। যাবার জন্যে সমুদ্রপথে লঞ্চ ছাড়া গতি নেই। এই লঞ্চ ছাড়ে অন্য আরেকটি জেটি Wandoor থেকে। সময় লাগে ঘন্টাখানেক মতো। পোর্টব্লেয়ার থেকে বাসে Wandoor যেতে দূরত্ব ত্রিশ কিলোমিটার, সময় লাগল আধঘন্টা। এই Wandoor ও Jolly Buoy দ্বীপ মহাত্মা গান্ধী ন্যাশনাল পার্কের Marine Sanctuary'র তত্ত্বাবধানে রক্ষণাবেক্ষণ করা হয়। খুব সুন্দর নামের আরেকটি দ্বীপ 'Red Skin Island'ও এই একই Wandoor জেটি থেকে যেতে হয়। তবে সাধারণতঃ পর্যটকরা এর যেকোন একটি দ্বীপ বেড়াতে যান। কারণ, এই বিপুল পরিমাণ কোরালের ভান্ডারকে রক্ষা করতে একই সময়ে যে কোন একটি দ্বীপেই যাওয়ার ছাড়পত্র পাওয়া যায় আন্দামান প্রশাসন থেকে। একটি দ্বীপ খোল...