Posts

Showing posts with the label social study

একটু ভেবে দেখুন-২ : পাগল | Ektu Bhebe Dekhun Ep#2

Image
একটু ভেবে দেখুন - ২ |  তপন বসুর 'কলমে'  আজ : 'পাগল' আজ রিকশায় বাড়ি ফিরছিলাম। হঠাৎ একজনের কন্ঠস্বরে চমকে উঠলাম -  'ও ভাই রিকশা,  কিসের এতো নকশা ? পা দুটোই তো আছে বেঁচে - তাও কি আজ দেবে ছেঁচে ?' রিক্সাওয়ালা কি বুঝল কে জানে ! এক লম্ফ দিয়ে রিকশা নিয়ে উল্টোদিক থেকে আসা এক বাইকওয়ালার ঘাড়ে গিয়ে  প্রায়   পড়ে আর কি ?  কবির দিকে তাকিয়ে দেখলাম। বেশ লম্বা, পাতলা চেহারা। করোনা মুখোশে মুখ দেখা গেল না। অবিন্যস্ত চুল। আপন মনে বিড়বিড় করতে করতে চলেছে। তার 'ছড়া'য় যে কি হলো এদিকে, কোন ভ্রূক্ষেপ নেই সেদিকে। পথে-ঘাটে এমন অনেক মহিলা-পুরুষকে দেখা যায়, যারা আপনমনে বকবক করতে করতে রাস্তা দিয়ে চলেছে। কখনও কাউকে হাতের কাছে পেয়ে দু-চারটি আপত্তিকর  মন্তব্যও উপহার দিচ্ছে। আমরা এদের 'পাগল' বলি। পাগলে কিই না বলে ! একটি বহুল প্রচলিত বাংলা গানে 'এক পাগল সাপলুডো খেলেছে বিধাতার সঙ্গে - ফুটপাথের ঠিকানায় বসে'। খোঁজ নিলে দেখা যাবে, এই পাগলেরা হয়ত কোন ভদ্র-বংশের, ভাগ্যের ফেরে নিজের জীবনে বেঁচে থাকার অর্থ জোগাতে পা...