সততা (কবিতা)। Satota
সততা (কবিতা) । তপন বসু সততা, তুমি কষ্ট পেও না - গড়তে না পারা সাম্রাজ্যের শোকে; পাহাড়-আড়াল অপেক্ষায় আছে, অদৃশ্য হও সমাজের চোখে। সততা, তুমি প্রকাশ্যে যাও নি - এগিয়ে দিয়েছো অন্য জীবন; সে জীবন দীন, না-ফেরতের ঋণ, সততার ভীতই তোমার মূলধন। সততা, তুমি প্রশ্ন কোরো না - জীবন-নাটকের যে কোন পর্বে; কি পেলাম, আর কি হারালাম কতটা দুঃখে, কিসের গর্বে। সততা, তুমি হেরে যেওনা তুমিই সবুজ পৃথিবীর চাবি তিরিশ শতাংশ সত্যের জমিতে সত্তর ভাগ অসত্যের দাবি। - তপন বসু । ১০ই জুলাই ২০২০ ©tapanbasu. all rights reserved image courtesy > wired / amazon