একটু ভেবে দেখুন(পর্ব ৯)-ট্রাফিক সিগন্যাল | Ektu Bhebe Dekhun Ep#9
একটু ভেবে দেখুন পর্ব ৯ আজকের পর্ব - ট্রাফিক সিগন্যাল আমি দাঁড়িয়ে আছি ৪/৫টা গাড়ির পিছনে, ট্রাফিক সিগন্যালে। ঠিক যেখান থেকে পাতিপুকুর মিল্ক কলোনি হয়ে সিগন্যাল পেরিয়ে ডানদিকে মোড় ঘুরবো। ওই রাস্তায় একবার ঢুকে পড়তে পারলেই পাইকপাড়া, নর্দার্ণ এভিনিউয়ের ভিতরের রাস্তা ধরে বরানগর পৌঁছতে আর বেশিক্ষণ লাগবে না। অফিস থেকে ফিরছি, কাজেই সারাদিনের ক্লান্তির অবসান ওই বাড়ির অভ্যন্তরেই। বিকেল গড়িয়ে সবে সন্ধ্যে নামছে - রাস্তার আলোগুলো জ্বলতে শুরু করেছে একটা একটা করে। ওমা ! ডানদিকে ঘুরেই যেই না অর্ধেকটা গেছি, সবুজ আলো হলুদ হয়ে তিন সেকেন্ডে লাল। আগের গাড়ি গতি না বাড়ানোয় আমিও তার পিছনে মাঝ রাস্তায় - 'ন যযৌ, ন তস্থৌ' অবস্থা। হঠাৎ সেখানে মূর্তিমান এক ছায়ামূর্তির উদয় হলো, সূর্যের পড়ন্ত আলোয় দেখলাম, তিনি একজন ট্রাফিক গার্ড এবং গাড়ির সামনে দাঁড়িয়ে ইশারায় রাস্তার বাঁদিকে আমার গাড়িটাকে পার্ক করতে বললেন। গাড়ি আমি নিজেই ড্রাইভ করছিলাম এবং বুঝতে একটুও অসুবিধে হলো না যে এ ওই আলোর খেলা। আগেও বেশ কয়েকবার এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছি, সুতরাং এখন গা ...