কিছু যে আছে আমারও | Kichhu Je Achhe Amaro (Poem)
কিছু যে আছে আমারও || কবিতা আমার কাছে অনেক আছে - ভৈরবী আর আলো আছে আঁধার রাতের স্বপ্ন আছে আপনজনের স্পর্শ আছে গীতবিতানের শব্দ আছে | আমার কাছে আরো আছে - অন্তরে এক শক্তি আছে মহাশক্তির ক্ষমা আছে হিসেবী সব খাতা আছে বেহিসেবী চলা আছে | তবুও যে কেন ভয় আছে ? অনেক পাওয়ার মাঝে কোথাও এইটুকু বোধশক্তি আছে ...