Posts

Showing posts with the label Episode 17

সাগরপারের ডায়েরি (পর্ব-১৭) | Sagarparer Diary (Episode-17)

Image
সাগরপারের  ডায়েরি পর্ব-১৭ আজকের প্রসঙ্গ : ডঃ গুহ'র বাড়ি  'আমি সদা অচল থাকি,  গভীর চলা গোপন রাখি আমার চলা যায় না বলা' - গায়ক ও শ্রোতার মেলবন্ধনে রবীন্দ্রনাথের গান বা রবীন্দ্রসংগীত কখনো থেমে থাকেনি। স্ক্রিপ্টটা প্রায় দাঁড়িয়ে গেছে। শুনছি দেশ-বিদেশের অনেক রবীন্দ্র-বিশেষজ্ঞ আসছেন এই অনুষ্ঠান শুনতে। কাজেই চাপা উত্তেজনার সঙ্গে একটু ভয় ভয়ও করতে লাগল।সম্পূর্ণ অনুষ্ঠানের ভাবনা, বিন্যাস, সঞ্চালনা - এ সবই যে আমারি হাতে ! 'এ মণিহার আমায় সাজবে তো' ? চেম্বার-এর মত ডঃ গুহ'র বাড়িও মনোমুগ্ধকর। চারিদিকে রুচিবোধের পর্যাপ্ত উপস্থিতি। আর রবীন্দ্রনাথ - Basement-এর বসার জায়গা থেকে তিনতলা পর্যন্ত বাড়ির সর্বত্র তিনি রয়েছেন ছড়িয়ে ছিটিয়ে। ডঃ গুহ'র স্ত্রী সুপর্ণাদি শান্তিনিকেতনের প্রাক্তন ছাত্রী। গুরুদেবের আশ্রমিক শিক্ষার প্রতিফলন বাড়ির প্রতিটি কোণে।  একটা মাত্র অমিল - বেশ মস্ত অমিল - লক্ষ্য করলাম। সুপর্ণাদির প্রিয় প্রাণী 'পেঁচা'। হালফ্যাশনের Hobby গনেশের মত রকমারি চেহারার পেঁচা বিদ্যমান তিনতলার ড্রয়িং রুমে - ভাগ্য সুপ্রসন্ন বলতে হবে যে এরা কেউই জীবন্...