মনে পড়ে-৭ | সৌমিত্র চট্টোপাধ্যায় | Mone Pore Ep#7
মনে পড়ে -৭ কিংবদন্তী অভিনেতা-নাট্যপরিচালক-কবি ও আবৃত্তিকার শ্রী সৌমিত্র চট্টোপাধ্যায় ।। ইহজগতে কিছু মানুষ যে সরণশীল ও মরণশীল - এ সত্য বিশ্বাস করতে ইচ্ছে জাগে না। এঁরা অনেকটা নদীর জলের মতো - বাসি টাটকা বলে কিছু নেই, গড়িয়ে চলেছে প্রতিনিয়ত - সুজলা বাষ্পে সুফলা ধরণীকে এগোবার মন্ত্র শুনিয়ে। আমাদের যেমন মা ও বাবা - এনারা কোন এক সময়ে যে আমাদের জীবনের গন্ডি থেকে সরে যেতে পারেন বা স্মরণপথের পথিক হতে পারেন, তা কি আমরা মানতে পারি ? তবু, জাগতিক নিয়মে আমাদের পথ দেখানো এই ইহ- জীবনেরা এ কূল ছেড়ে অন্য কূলে পাড়ি জমা ন - আমরা একা হই। সৌমিত্রদা আমাদের অভিবাবক-স্বরূপ তেমনই এক বিরল ব্যক্তিত্ব, যিনি কর্মহীন জীবনে বিশ্বাসী ছিলেন না। কাজই তাঁকে অমর করেছে - আর তিনি নিজেকে গড়ে তুলেছেন সংস্কৃতির সকল মঞ্চে সকল কাজের কাজী হিসেবে। আমরা অভ্যস্ত হয়েছি এই শক্ত স্তম্ভটিকে ধরে পথ চলতে। তাই, অনেকের মতো আমিও কখনও ভাবিনি যে এই স্তম্ভটিও ক্ষয়িষ্ণু - তারও বয়স বাড়ছে। ভাবিনি, তিনি কখনো বলতে পারেন ' আমার যাবার সময় হলো, দাও বিদায় '। রবীন্দ্রভাবনায় অনুপ্রাণিত "উত...