Posts

Showing posts with the label rabindranath

বড়ো বিস্ময় জাগে-২২ (শেষ পর্ব) | Baro Bismay Jage Ep#22

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-২২ (শেষ পর্ব) ১৯৩৭ - শান্তিনিকেতনে ছাতিমতলায় রবীন্দ্রনাথ কিভাবে, কি বলে যে আমার এই বিস্ময়ের উপাখ্যান শেষ করব, ঠিক বুঝে উঠতে পারছি না। তাঁর জীবন ও কর্মের বিশালত্ব কিংবা বৈচিত্র্য বাঙালিকে আজও বুঝতে দেয় না যে তিনি নেই। তাঁর হাত ধরেই আমাদের বাংলা ভাষা বিশ্বে বন্দিত, এমনকি শেক্সপীয়রের আন্তর্জাতিক কাজের মূল্যায়নের সঙ্গে সমানভাবে আলোচিত, সমাদৃত। বাংলা যেহেতু একটি আঞ্চলিক ভাষা, তাই এ বড়ো কম কথা নয়। সেই জন্যেই হয়তো, তাঁর মৃত্যর ৭৫ বছর পরেও আবার নতুন করে আবিষ্কার করার চেষ্টা শুরু হয় কবির প্রয়াণের নির্দিষ্ট কারণ। প্রস্টেট ক্যান্সার সেন্টারের রূপকার-অধিকর্তা ড: অমিত ঘোষের উৎসাহ ও উদ্যোগে, জোড়াসাঁকো ঠাকুরবাড়ির বিশেষ সহযোগিতায় এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি মিউজিয়ামের তত্ত্বাবধানে এক প্রদর্শনী আয়োজিত হয় ২০১৬র শ্রাবণ মাসে। সেখানে প্রদর্শিত হয় বহু শান্তিনিকেতন থেকে জোড়াসাঁকো - Last Journey অমূল্য অপ্রকাশিত ছবি - যা অবশ্যই রবীন্দ্রনাথের শেষ বয়সের। নানা তথ্য ও ঘটনার বিবরণ থেকে জানা যায় যে,  ৭৬ বছর বয়েস থ...

বড়ো বিস্ময় জাগে (পর্ব-২১) | Baro Bismay Jage Ep#21

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-২১ আজকে এই একুশতম পর্ব লিখতে বসে মন কেবলই জোড়াসাঁকো  ঠাকুরবাড়ির সেই ঘরটায় পৌঁছতে চাইছে, যেখানে কবির শ্রান্ত শায়িত দেহটিকে ঘিরে উৎকণ্ঠিত প্রিয়জনের নীরব প্রার্থনা কান্না হয়ে ছুঁয়ে যাচ্ছে বাইরে অপেক্ষমান শত-শত মানুষের হৃদয়, মৃত্যুপথযাত্রী অসামান্য এক ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা বিশ্ববাসীর ভালবাসার জমিতে।  ঘটনাচক্রে  আজই বাইশে শ্রাবণ। তাই হয়ত অবচেতনে ভেসে আসছে একটা বিশ্বাস - 'মৃত্যুর পরেও যদি তেমন কোন  জীবন থেকে থাকে, যা' এতটাই জীবন্ত যে তাঁকে ইচ্ছে হলেই আজকেও আমরা ছুঁতে পারি, তিনি তো তখন আমাদের হৃদয়ে অমর হয়ে বিরাজ করেন - অমরত্বের সংজ্ঞা তো তাকেই নির্দেশ করে, তাই না? ঠিক যেমনটি ঘটেছে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথের ক্ষেত্রে। কিন্তু আজ যদি কল্পনায় দেখতে পেতাম ঠিক বাইশে শ্রাবণের দিনটিতে আশিবর্ষীয় রবীন্দ্রনাথের মনের অবস্থা কেমন ছিল ? ..........."এই আশির দোরগোড়ায় আর সেদিনগুলোর কথা ভেবে উঠতে পারি না - বড় শ্রান্ত লাগে। তবু অবসন্ন শরীরে মনে পড়ে পোস্টমাস্টার গল্পে রতন...

বড়ো বিস্ময় জাগে (পর্ব-২০) | Baro Bismay Jage Ep#20

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-২০ রবীন্দ্রনাথের দুষ্প্রাপ্য ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন বহুমুখী ও বহুব্যাপ্ত। তাই তাঁর জীবনে বৈচিত্র্যও বড় কম নয়। আঘাতের কয়েকটি অভিঘাত রবিঠাকুরের জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলেছিল, তা বিগত কয়েকটি পর্বে উল্লেখ করেছি। সেখান থেকে কেমন করেই বা তাঁর মানসিক উত্তরণ ঘটেছে, তাও আলোচনায় এসেছে। শুধু তো আঘাত নয় ! কত প্রাপ্তিও যে তাঁকে এ জীবনে ঋণী করেছিল, তা আমরা অনেকেই জানি। আর পঞ্চাশ বছরের জন্মদিনের উদযাপন-উপাখ্যান কিছুটা আমি তুলে ধরবার চেষ্টা করেছি এর আগে কোন এক পর্বে।  আয়নায় যখন আলো পড়ে, তার প্রতিফলন ঘটে ঠিক সমান অনুপাতে উল্টো দিকে। কিন্তু এ তো গেল কাঁচের তৈরী আয়না। মনের আয়নায় এই প্রতিবিম্বই আবেগ হয়ে চুরমার করে দেয় কোন আনুপাতিক হিসেব-নিকেশ। তা' আঘাতেই হোক বা উচ্ছ্বাসে। আজ যে দেশে-বিদেশে রবীন্দ্র জন্মোৎসবের এই বিচিত্র সমারোহ, তার সূত্রপাত কিন্তু রবীন্দ্রনাথের ২৭ বছর বয়েসে। তিনি যখন পঁচাত্তর পূর্ণ করে ছিয়াত্তরে পা দিলেন, সেদিন থেকে (সম্ভবতঃ ১৩৪৩ বঙ্গাব্দ) বৈশাখ মাসে দুবার করে তাঁর জন্মদিন পালিত হতে শুরু হল। এর প্রধান কারণ বিশ্বভারতীতে ২৫শে বৈশা...

বড়ো বিস্ময় জাগে (পর্ব-১৯) | Baro Bismay Jage Ep#19

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-১৯ 'আঘাত' বস্তুটার সঙ্গে নামে আর ব্যবহারে আমরা কম-বেশি সকলেই পরিচিত। তবে তার প্রকোপ একেক জনের কাছে একেক রকম হয়ে ধরা দেয়। কারোর কারোর ক্ষেত্রে সেই আঘাতের প্রভাব এতটাই হৃদয়বিদারক হতে পারে, যে তার মূল্য চোকাতে নিজের সহজাত মানসিকতা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিটিকে কখনও কখনও সরে আসতে হয়। রবীন্দ্রনাথ আভিজাত্যের চূড়ায় বসে চিরকাল তাঁর চিঠিপত্র ও নানা আলাপচারিতায় নিজের মনের কথা চূড়ান্ত ব্যক্ত করেছেন, বিনা দ্বিধায়।  প্রয়োজনে  প্রতিবাদের ভাষাতেও শক্ত হয়েছেন। কিন্তু আরেক সংস্কৃতি-মনস্ক সাহিত্য-সংগীত অনুরাগীর সঙ্গে পত্রাচারে ভাষার প্রয়োগে  তাঁকে খুব রূঢ় হতে সচরাচর  দেখা যায় নি। কিন্তু এবার কি হল ? রবিজীবনের পঁয়তাল্লিশতম জন্মদিনেও এমন দুর্দম আঘাতের বার্তাবহ চিঠি ! কার কাছ থেকে ? না, দ্বিজেন্দ্রলাল রায়ের কাছ থেকে। কেমন সেই আঘাত ? যা এখানে প্রকাশ করা জরুরী ? আজকের পর্বে তা তুলে ধরছি এই জন্যেই যে তাঁর বিপুল খ্যাতির পরিমণ্ডলে অন্য খ্যাতিমান ব্যাক্তিবর্গেরও কতটা ঈর্ষাঘন শ্লেষ থাকতে পারে, সেও এ...

বড়ো বিস্ময় জাগে (পর্ব-৭) | Baro Bismay Jaage (Episode-7)

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-৭ আমরা যেমন বিস্মিত হই নতুনত্বের বৈচিত্র্যে, তেমনই বালক রবীন্দ্রনাথও অবাক হতেন শিশুকাল থেকে বিশ্বের নানা বৈচিত্র্যে। আর তাঁর সেই জিজ্ঞাসাকে উস্কে দিতেন তাঁর পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ।  Maharshi Debendranath Tagore ২ মাস হিমালয় অঞ্চলে বসবাসকালে উচ্ছসিত মহর্ষি একদিন পুত্রকে দেখিয়েছিলেন 'পাথরেও ফুল ফুটে আছে'। এ যেন পিতা-পুত্রের যুগপৎ বিস্মিত হবার পালা। ঈশ্বরের সকল সৃষ্টিই বড়ো আশ্চর্যের - নইলে ৮০ বছরের দীর্ঘ জীবনে কেন বারবার গুরুদেব প্রণতি জানিয়েছেন ঈশ্বরের পায়ে ? তাঁর সৃষ্টির সমস্ত আলো ধরা দিয়েছে কবির চোখে - যে আলোয় সৃষ্টি হয়েছে ছবি/কবিতা/গান। ... আরও কত সংস্কৃতি চর্চা ! শিশুমন কৌতূহলের অবারিত উৎসদ্বার। অনর্গল প্রশ্নবাণে পিতা-মাতাকে জর্জরিত হতে হয় প্রায় প্রত্যেক পরিবারেই। কিন্তু কৌতুহল যদি শিশু বয়সেই অ-সাধারণত্বকে প্রকাশ করে ? সে কথাই এবার বলব। আগের পর্বেই লিখেছিলাম, সাধারণ আর অসাধারণের যে তফাৎ, তা তো তাদের কার্যবিধিতেই প্রতিভাত হবে। বিশ্লেষণকে জোরালো করতে অনেকেরই জানা একটি তথ্য তুলে ধরতে চাই, যেখানে রবীন্দ্রনাথের ...

সাগরপারের ডায়েরি (পর্ব-২১) | Sagarparer Diary (Episode-21)

Image
সাগরপারের  ডায়েরি পর্ব-২১ আজকের প্রসঙ্গ : মূল অনুষ্ঠানের ইতিবৃত্ত  মূল অনুষ্ঠান বেশ জমে উঠেছে, শ্রোতারাও আপ্লুত সুরের রসে। পঙ্কজ কুমার মল্লিক ও হেমন্ত মুখোপাধ্যায়ের পরে যে নামটি সর্বাগ্রে উচ্চারণ করা উচিত -তা হল দেবব্রত বিশ্বাস।  একটা অপূর্ব সুরেলা অথচ 'ব্যারিটোন ভয়েস' গেয়ে চলেছে - 'মেঘ বলেছে যাব যাব, রাত বলেছে যাই'। আমরা যেন শুনতে পাচ্ছি মেঘের আওয়াজ। যে আওয়াজ 'আট থেকে আশি' - সকলকে বিশ্বাসের সঙ্গে বলছে - "রবীন্দ্রনাথের গান ! এ তো আমার নির্জন একাকীর - আমি গাইতে বড্ডো ভালোবাসি"। দেবব্রত 'জর্জ' বিশ্বাস কিন্তু না ! তিনি ভালোবাসলেই তো চলবে না ! গান শুনে ছেলে-বুড়ো মোহিত হলেই বা কি আসে যায় ? রবীন্দ্রসংগীতে এই Emotion, এই Expression - কেউ দিতে পারল না ! আর তিনি এসে একাই সব দিয়ে দিলেই যে খাতায়-কলমে  গোঁড়া  তদানীন্তন   রবীন্দ্র-রক্ষকদের তা  মেনে নিতে হবে, এমন তো কোথাও লেখা নেই ! সুতরাং শ্রোতৃমহলে জর্জদার অপরিসীম জনপ্রিয়তা থাকা সত্ত্বেও বিদগ্ধজন তাঁকে প্রকাশ্যে গ্রহণ করলেন না। বড়ো অভিমান নিয়ে চলে গেলেন জর্জদা - ১৯৮০ সালে। আশ্চর্য ! সেই...

বড়ো বিস্ময় জাগে (পর্ব-৫) | Baro Bismay Jaage (Episode-5)

Image
বড়ো বিস্ময় জাগে ........ পর্ব-৫ | প্রসঙ্গ : "তুমি রবে নীরবে"  আগের দুটি পর্বে 'তুমি রবে নীরবে' গানটি নিয়ে বিশদে আলোচনা করেছি। মজা লাগে ভাবতে,  বেহাগ রাগ মূলত ঠাট বিলাবলের অঙ্গ। পুরনো মতে সেখানে তীব্র মধ্যম লাগত না। অথচ এখন এর সঙ্গে বক্রগতির তীব্র মধ্যম প্রায় অচ্ছেদ্য। তাই অনেক সঙ্গীতজ্ঞের মতে, এই রাগকে কল্যাণ ঠাটের অন্তর্ভুক্ত করা যায়।  কিন্তু এ তো গেল এখনকার কথা। আশ্চর্যের এই যে, রবিঠাকুর এই 'মধ্যম' কে নিয়েই কি দুর্দান্ত এক্সপেরিমেন্ট করলেন এবং কোন কালে ! 'রগম' বক্রগতিতে মধ্যম-এ ন্যস্ত করে এমন এক অদ্ভুত সুন্দর রূপ প্রকাশ করলেন যে এই গান চিরস্মরণীয় হয়ে উঠল।  ছোটবেলা থেকেই আমার গানের বাণীর প্রতি একটা আলাদা আকর্ষণ ছিল। আজকে নিয়মিত গান গাইবার প্রয়োজন বা অভ্যাস না থাকলেও বহু গানের কথা বা lyric আজও আমার স্মৃতি থেকে মুছে যায় নি। অনুধাবন করবার চেষ্টা করতাম, দুই অন্তরায় কাব্যিক তফাৎ।  গুরু শ্রী দ্বিজেন মুখোপাধ্যায়কে জিজ্ঞেস করলাম,'সাধারণত গানে দুই অন্তরাতেই একই সুর লক্ষ্য করা যায়। এই গানে স্বরলিপি পড়ে দেখলা...

বড়ো বিস্ময় জাগে পর্ব-৪ | Baro Bismay Jaage (Episode-4)

Image
বড়ো বিস্ময় জাগে ........ পর্ব-৪ প্রসঙ্গ : 'তুমি রবে নীরবে' আগের পর্বে বেশ কয়েকটি আঙ্গিক থেকে গানটি নিয়ে আলোচনা করা হয়েছে। কিছু তথ্য, কিছু বিশ্লেষণ - এই নিয়ে গানটির শৈল্পিক চিত্রকল্প বিস্ময়কর। আজকের পর্বে আমার রবীন্দ্রসংগীত-গুরুর কাছে বসে শেখার অভিজ্ঞতা এবং প্রবীণ বয়েসের আঙিনায় পা ফেলা একজন রবীন্দ্র-অনুরাগীর চোখে ধরা পড়া এই গানের অন্য রূপ বর্ণনা করবার চেষ্টা করবো।   আমার সংগীতগুরু শ্রী দ্বিজেন মুখোপাধ্যায় একদিন এই গানটি আমাদের শেখাচ্ছিলেন। 'হৃদয়ে মম' সুরটির আন্দোলন কিভাবে হওয়া উচিত সেইটি গেয়ে দেখাতে গিয়ে বললেন, 'রবে নীরবে' আর 'হৃদয়ে মম' - দুটি ক্ষেত্রেই সুরবিন্যাস হয়েছে ১১ মাত্রায়। অথচ ২য় ক্ষেত্রে মনে হয় যেন অনেক বেশি সময় ধরে সুর প্রলম্বিত হচ্ছে। তাই এক্ষেত্রে কণ্ঠের ব্যবহার ও ওজন তফাৎ না করলে একটা monotony তৈরী হবার সম্ভাবনা রয়েছে। এইটাই তোমরা যখন গাইবে, স্বরলিপি ভালো করে পড়বে। তাহলে এই সুরের বৈচিত্র্য তোমাদের নজরে আসবে। আমাদের প্রতি রবিবারের গানের ক্লাস নির্দিষ্ট সময়ে শেষ হত এবং একে একে সকল ছাত্র-ছাত্রীরা বিদায় নিত। তখন দাদা থাকতেন শ্যা...

বড়ো বিস্ময় জাগে (পর্ব-৩) | Baro Bismay Jaage (Episode-3)

Image
বড়ো বিস্ময় জাগে ........ পর্ব-৩ গান একাকী গায়কের নয়। গীতিকার-সুরকার-গায়ক, এই তিন জনকে যদি আমরা আলাদা সত্ত্বায় দেখি তাহলে হয়তো প্রত্যেকের কাছেই তার নিজস্ব অনুভব খুঁজে পাব।  কিন্তু সেই অনুভবের স্বরলিপি শুধু খাতার পাতায় এঁকে দেওয়া যায় না। তবু আমি চেষ্টা করবো নিছক তথ্যের বাইরে গিয়ে একজন সংগীত-পিপাসুর অন্তর্দৃষ্টিকে তুলে ধরতে - এই পর্বে। যেহেতু এখানে গীতিকার ও সুরকার একই ব্যক্তি এবং তাঁর কণ্ঠে এই গান আমাদের শ্রুত নয়, সুতরাং গায়কের আবেদন তার নিজের ওজস্বীতার মাপকাঠিতে তোলা থাক।   " তুমি রবে নীরবে হৃদয়ে মম " এই গানে বারেবারে একটি শব্দ গজলের আঙ্গিকে ফিরে ফিরে আসে - 'নিশীথিনীসম' । এ  গান আমাকে-আপনাকে টেনে নিয়ে যায় নিবিড় নিভৃত পূর্ণিমা রাতে - একা। যাবতীয় সুখ-দুঃখ-বেদনা নিয়ে যেখানে প্রিয়তমা  রয়েছে  'নিশীথিনীসম'; অনুরাগের আপন ও একাত্ম সঙ্গী হয়ে।  রবীন্দ্রনাথ কোন এক সময় গভীর আঘাতপ্রাপ্ত অবস্থায় মন্তব্য করেছিলেন, 'সকলের নয় যে আঘাত, ধোরো না সবার চোখে'। প্রেম যখন অনির্বচনীয় সৌন্দর্যে প্রতিভাত, কি প্রয়োজন তার বিলাসী বহিঃপ্রকাশে ? এইখানেই উত্তীর্ণ হয় ...