Posts

Showing posts with the label ep#16

বড়ো বিস্ময় জাগে (পর্ব-১৬)|Baro Bismay Jage Ep#16

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-১৬ 'বড়ো বিস্ময় জাগে'র আজকের পর্বে বলব ঠাকুরবাড়ির অন্দরমহলের নারীদের কথা।  জোড়াসাঁকো ঠাকুরবাড়ি প্রিন্স দ্বারকানাথের সময় থেকেই ঠাকুরবাড়ি যেন বাংলার নবজাগরণের পূর্ব-দুয়ার হয়ে দাঁড়িয়েছিল -  দায় নিয়েছিল  বাংলাসহ সারা দেশের ঘুম ভাঙাবার। এই পর্বে নারীজাতির মানসিকতায় এক সমূহ উত্তরণ ঘটে এবং সেখানে ঠাকুরবাড়ির নারীদের মধ্যে বেশ কয়েকজনের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বলব 'কাদম্বরী দেবী'র  কথা - রবিঠাকুরের 'নতুন বৌঠান'। এছাড়াও ছুঁয়ে যাব আরও কয়েকজন মহিয়সী নারীকে, আমার রবিঠাকুরের প্রতি বিস্ময়-লেখনীর বিভিন্ন বাঁকে। এই নারীরা এক গোঁড়া হিন্দুবাদী সমাজের মধ্যে থেকেও ঠাকুরবাড়িতে স্বর্ণযুগের ভিত্তি স্থাপন করতে অগ্রণী ছিলেন। ভোর অন্ধকার - সূর্যের আলো তখনো আকাশ পেরিয়ে মাটিতে নামেনি। জোড়াসাঁকো ঠাকুরবাড়ির মূল প্রবেশদ্বার পেরিয়ে পথে নামলো দুটি আরবি ঘোড়া। অশ্বারোহীদ্বয়ের একজনের দিকে তাকালেই চমকে উঠতে হয়। এই দু'জনের মধ্যে একজন তো নারী। হ্যাঁ, ইনিই কাদম্বরী দেবী - জ্যোতিরিন্দ্রনাথের স্ত্রী - ঘোড়ায় চড়ে ময়দানে বেড়াত...