Posts

Showing posts with the label baro bismay jage ep-7

বড়ো বিস্ময় জাগে (পর্ব-৭) | Baro Bismay Jaage (Episode-7)

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-৭ আমরা যেমন বিস্মিত হই নতুনত্বের বৈচিত্র্যে, তেমনই বালক রবীন্দ্রনাথও অবাক হতেন শিশুকাল থেকে বিশ্বের নানা বৈচিত্র্যে। আর তাঁর সেই জিজ্ঞাসাকে উস্কে দিতেন তাঁর পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ।  Maharshi Debendranath Tagore ২ মাস হিমালয় অঞ্চলে বসবাসকালে উচ্ছসিত মহর্ষি একদিন পুত্রকে দেখিয়েছিলেন 'পাথরেও ফুল ফুটে আছে'। এ যেন পিতা-পুত্রের যুগপৎ বিস্মিত হবার পালা। ঈশ্বরের সকল সৃষ্টিই বড়ো আশ্চর্যের - নইলে ৮০ বছরের দীর্ঘ জীবনে কেন বারবার গুরুদেব প্রণতি জানিয়েছেন ঈশ্বরের পায়ে ? তাঁর সৃষ্টির সমস্ত আলো ধরা দিয়েছে কবির চোখে - যে আলোয় সৃষ্টি হয়েছে ছবি/কবিতা/গান। ... আরও কত সংস্কৃতি চর্চা ! শিশুমন কৌতূহলের অবারিত উৎসদ্বার। অনর্গল প্রশ্নবাণে পিতা-মাতাকে জর্জরিত হতে হয় প্রায় প্রত্যেক পরিবারেই। কিন্তু কৌতুহল যদি শিশু বয়সেই অ-সাধারণত্বকে প্রকাশ করে ? সে কথাই এবার বলব। আগের পর্বেই লিখেছিলাম, সাধারণ আর অসাধারণের যে তফাৎ, তা তো তাদের কার্যবিধিতেই প্রতিভাত হবে। বিশ্লেষণকে জোরালো করতে অনেকেরই জানা একটি তথ্য তুলে ধরতে চাই, যেখানে রবীন্দ্রনাথের ...

সাগরপারের ডায়েরি (পর্ব-৭) | Sagarparer Diary (Episode-7)

Image
সাগরপারের  ডায়েরি পর্ব-৭ আজকের প্রসঙ্গ : নিউ ইয়র্ক, মার্কিন যুক্তরাষ্ট্র   টানা ১৯ ঘন্টার উড়ানের পরেও কোনরকম ক্লান্তি বোধ করলাম না। এবার জানলা দিয়ে নিউ ইয়র্ক শহরটা চোখে পড়ছে, এখানে সময় দুপুর ৩টে। আটলান্টিকের পারে টানা একটা রাস্তা, রাস্তার অপর প্রান্তে ব্যাক-ওয়াটার ঢুকে একটা খাঁড়ির মতো তৈরী করেছে। দেখতে পেলাম নিউ ইয়র্ক শহরের উত্তুঙ্গ অট্টালিকাগুলো - হয়তো ১০০ তলার নিচে কোনটাই নয়। ছোট ছোট মডেলের মতো রকমারি রঙে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মহাসাগরের পারে। এই জাগাটাকেই বলে 'ম্যানহাটান'। আমি ছবিতেই বহুবার দেখেছি এম্পায়ার স্টেট বিল্ডিং, বিখ্যাত টুইন টাওয়ার, পাশে স্ট্যাচু অফ লিবার্টি - একটা প্যানোরামিক দৃশ্যপটে ধরা পড়ছে সব কিছু। এবার এসব চাক্ষুষ করার অপেক্ষায় সশরীরে। অতলান্তিক পার করে এবার প্লেন নামবে। আমার স্ত্রী স্বপ্না বলছিল,"বাবা রে ! এতো ঘন্টা ধরে একটা মহাসাগর পার হওয়া - কি excited লাগে, তাই না ! John F Kennedy Airport - পৃথিবীর ব্যস্ততম। প্রতিদিন সবচেয়ে বেশি সংখ্যক প্লেন এখানে ওঠানামা করে। Airport-এ আমেরিকান সাহেবদের security Checking একটু বেশিমাত্রায় ব...