সাগরপারের ডায়েরি (পর্ব-১১) | Sagarparer Diary (Episode-11)
সাগরপারের ডায়েরি পর্ব-১১ আজকের প্রসঙ্গ : রিহার্সাল ও যন্ত্রের যন্ত্রণা 'Fine Arts' বিষয়টা এমনই যে তা যখন স্রষ্টার অন্তরে থাকে - তার পবিত্রতা থাকে সুরক্ষিত। কিন্তু যখনই তা লোকমঞ্চে আবির্ভূত হয়, তখনই তিনি সর্বজনীন - নানাজনের সংস্পর্শে কখনো রঞ্জিত, কখনো অতিরঞ্জিত, কখনো বা আত্ম-বিজ্ঞাপনের প্রয়োজনে অতি-উপকারী কিছু হঠাৎ উপস্থিত হওয়া অবতারের ভূমিকায় অতি বিপন্ন । এ'রকম অনুষ্ঠানে সংগঠক, আয়োজক, পরিচালক, টেকনিকাল কাজের দায়িত্বে থাকা মানুষ-জন, প্রত্যেকের আলাদা আলাদা ভূমিকা থাকে। খুব স্বাভাবিক ভাবেই একটি অপরটির ওপরে নির্ভরশীল। উপরোক্ত বিষয়গুলো যখন একসূত্রে সংগঠিত থাকে, তখন মঞ্চের উপর অনুষ্ঠান পরিবেশন করতে আসা শিল্পীদের মানসিক যোগসূত্র অনেক উচ্চ তারে বাঁধা পড়ে। শ্রোতারা এক অভূতপূর্ব অভিজ্ঞতার মুখোমুখি হন, সারাজীবন মনে রাখার মত এক স্মরণীয় অনুষ্ঠানের সাক্ষী হয়ে ওঠেন । শুধু এই কারণেই প্রত্যেক অনুষ্ঠান তার সামগ্রিক উপস্থাপনায় আলাদা আলাদা চরিত্র সৃষ্টি করে, বিভিন্ন রূপে তা সর্বকালীন গ্রহণযোগ্যতা পায় । যে কারণে মঞ্...