সাগরপারের ডায়েরি (পর্ব-২৩) | Sagarparer Diary (Episode-23)
সাগরপারের ডায়েরি পর্ব-২৩ (অন্তিম পর্ব) আজকের প্রসঙ্গ : ঘরে ফেরার গান যে কোন অনুষ্ঠান শেষে শিল্পীদের সবচেয়ে বড় প্রাপ্তি শ্রোতাদের ভালবাসা ও সংগঠকদের সার্বিক তৃপ্তি। দুটোই আকণ্ঠ পান করলাম গতকাল অনুষ্ঠান শেষে। শ্রোতাদের বক্তব্য - 'এ অনুষ্ঠান আরো দু ঘন্টা চললেও আশ মিটতো না'। এই সব টুকরো টুকরো কথা ভাবতে ভাবতে মনের অগোচরে কখন নিদ্রা গিয়েছি। ঘুম ভাঙলো সকাল ৯টায়। অ্যালার্ম দেওয়া ছিল - কারণ আজ যে আমার দেশে ফেরা। আমার প্রথম আমেরিকা সফরে কাছে-দূরে পরিব্রাজন বা শপিং - সেই অর্থে কোনটারই সে রকম সুযোগ পেলাম না। আমার সাথে আজ শুভাশিষও ফিরবে। বাকিদের ফ্লাইট অন্য। ডঃ গুহ'র সঙ্গী হয়ে New York City বেড়াতে গেলাম আমি আর শুভাশিষ। আশেপাশের শহরদর্শনের ঈপ্সিত ইচ্ছে বোধ হয় ডঃ গুহ বুঝতে পেরেছিলেন। ইচ্ছের গোড়ায় জল দেবার একটু হলেও সুযোগ পেয়ে সানন্দে চেপে বসলাম ডঃ গুহ'র গাড়িতে। আজ আকাশ ঝেঁপে বৃষ্টি। 'বহুদিন নিউ ইয়র্ক বা নিউ জার্সি'তে টানা এত ক্ষণ এমন মুষলধারে বৃষ্টি হয় নি' - ডঃ গুহ বললেন। John F Kenedy Airport-কে বাঁ'হাতে রেখে সমুদ্র...