বড়ো বিস্ময় জাগে (পর্ব-২১) | Baro Bismay Jage Ep#21
বড়ো বিস্ময় জাগে পর্ব-২১ আজকে এই একুশতম পর্ব লিখতে বসে মন কেবলই জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সেই ঘরটায় পৌঁছতে চাইছে, যেখানে কবির শ্রান্ত শায়িত দেহটিকে ঘিরে উৎকণ্ঠিত প্রিয়জনের নীরব প্রার্থনা কান্না হয়ে ছুঁয়ে যাচ্ছে বাইরে অপেক্ষমান শত-শত মানুষের হৃদয়, মৃত্যুপথযাত্রী অসামান্য এক ব্যক্তিত্বের সঙ্গে জড়িয়ে থাকা বিশ্ববাসীর ভালবাসার জমিতে। ঘটনাচক্রে আজই বাইশে শ্রাবণ। তাই হয়ত অবচেতনে ভেসে আসছে একটা বিশ্বাস - 'মৃত্যুর পরেও যদি তেমন কোন জীবন থেকে থাকে, যা' এতটাই জীবন্ত যে তাঁকে ইচ্ছে হলেই আজকেও আমরা ছুঁতে পারি, তিনি তো তখন আমাদের হৃদয়ে অমর হয়ে বিরাজ করেন - অমরত্বের সংজ্ঞা তো তাকেই নির্দেশ করে, তাই না? ঠিক যেমনটি ঘটেছে আমাদের গুরুদেব রবীন্দ্রনাথের ক্ষেত্রে। কিন্তু আজ যদি কল্পনায় দেখতে পেতাম ঠিক বাইশে শ্রাবণের দিনটিতে আশিবর্ষীয় রবীন্দ্রনাথের মনের অবস্থা কেমন ছিল ? ..........."এই আশির দোরগোড়ায় আর সেদিনগুলোর কথা ভেবে উঠতে পারি না - বড় শ্রান্ত লাগে। তবু অবসন্ন শরীরে মনে পড়ে পোস্টমাস্টার গল্পে রতন...