Posts

Showing posts with the label mone pore

মনে পড়ে-৩-পীযুষকান্তি সরকার | Mone Pore Ep#3

Image
মনে পড়ে -৩ সংগীতকার শ্রী পীযুষকান্তি সরকার সারেগামা ইন্ডিয়া লিমিটেড বা চেনা নামের HMV-র কর্পোরেট অফিস তখন এসপ্ল্যানেডে - ঠিক স্টেটসম্যান অফিসের বিপরীত ফুটপাথে। আমি তখন ব্যাঙ্কে চাকরি করি। সেদিন ছুটি নিয়েছি, কারণ  HMV-তে একটা মিটিং আছে, গানবাজনার নতুন কয়েকটি প্রজেক্ট সংক্রান্ত। সময়ের একটু আগেই পৌঁছে গেছি, কারণটা ইচ্ছাকৃত। চওড়া কাঁচের দরজা ঠেলে ভিতরে ঢুকলেই যে আমার মত গানপিপাসুর স্বর্গসুখ। মস্ত বড় হলঘরের চারিদিকে শুধু গান আর গান। পুরোনো লং প্লে রেকর্ড সাজানো রয়েছে একদম ওপরের তাকে, সেগুলো  HMV-র ঐতিহ্যের দিশারী। কে নেই সেখানে ? গওহরজান বাঈ থেকে আরম্ভ করে উস্তাদ বিসমিল্লাহ খান, পন্ডিত রবিশঙ্কর-আমজাদ আলি খাঁ সাহেবকে ডান হাতে রেখে অর্ধবৃত্তের শেষ অর্ধে উস্তাদ জাকির হুসেন থেকে পন্ডিত অজয় চক্রবর্তী। তার ঠিক নিচের তাকে সত্যজিৎ রায়ের গুগা-বাবা, পঙ্কজ কুমার মল্লিকের মহিষাসুরমর্দিনী, রবীন্দ্রনাথের শ্যামা - চোখকে পরমার্থের সন্ধান দিয়ে মনকে সংযমে রাখা। ডানদিকে-বাঁদিকে অন্যান্য নানা আকারের সেল্ফ - সমস্ত নতুন রেকর্ড-ক্যাসেট সেই অংশে দৃশ্যমান। যে ক...

মনে পড়ে-২ সুনন্দা পট্টনায়েক | Mone Pore-2 Sunanda Patnaik

Image
মনে পড়ে -২ সঙ্গীতজ্ঞা বিদূষী শ্রীমতি সুনন্দা পট্টনায়েক সেদিন অফিস থেকে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। সল্ট লেক থেকে গাড়িটা নিয়ে সবে লেক টাউন ফ্লাইওভার ধরব, ফোনটা এল। তপনদা, আমায় তুমি মনে করতে পারবে কিনা জানি না। আমি অরিন্দম, আমরা গুরুভাই - একসঙ্গে কিছুদিন গান শিখেছিলাম। আমার গান শেখা মানে তো প্রতিদিন প্রতিমুহূর্তে, যে কোন রসদ থেকে। এর শুরু সেই প্রথম দিন, যেদিন মা'র গলায় গান শুনতে শুনতে গানকে ভালবেসেছিলাম। তবু গুরুভাই বলতেই তাঁদের কথাই প্রথমে মাথায় এলো, যাঁদের কাছে আমি বহুদিন গান শিখতে পেরেছি ও গানসংক্রান্ত জ্ঞান আহরণের সুযোগ পেয়েছি। অরিন্দম বলল, 'আমি রবীন্দ্রসংগীত কিছুদিন শিখেছিলাম দ্বিজেনদার কাছে'। বয়সের ফারাক বিচার না করেই পিতৃ বা মাতৃসম গুরু কত সহজে আমাদের দাদা, কাকু, জেঠু হয়ে ওঠেন এবং সেটা সম্ভব হয় তাঁদেরই আপন করে ছাত্র-ছাত্রীকে কাছে টেনে নেওয়ার প্রবৃত্তিতে। গভীর প্রাপ্তির অন্দরমহলে যেই দ্বিজেনদার ছবি ও তাঁর কাছে থাকার মুহূর্তগুলো স্পষ্ট হতে শুরু করেছে, অরিন্দম বললে, 'আমি এখন খেয়াল শিখি সুনন্দাদির কাছে'। আম...

মনে পড়ে- ১ | জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় | Mone Pore-1

Image
মনে পড়ে যায় - ১ বন্ধু : জ্যোতিপ্রকাশ চট্টোপাধ্যায় প্রায় বিশ বছর আগেকার কথা। একটি বাংলা টেলিভিশন চ্যানেলের জন্যে আমার শুটিং চলছে। সেদিন গান করছেন শ্রীমতি শিপ্রা বসু, সঙ্গে গোবিন্দদাও মানে প্রখ্যাত তবলাবাদক শ্রী গোবিন্দ বসুও রয়েছেন। আমরা শুটিংয়ের ফাঁকে গ্রীন রুমে গান-বাজনার আলোচনায় মশগুল। হঠাৎ অতি সুদর্শন সৌম্য এক ভদ্রলোক অনুমতি চাইলেন ভেতরে আসার। পরিচয় জানলাম জ্যোতিপ্রকাশ। ধীরে ধীরে তার জ্যোতি প্রকাশ পেল আমাদের ঘনিষ্ঠতায়। স্কুলের বরাবরের ফার্স্ট-বয় জ্যোতি সঙ্গীতাচার্য জ্ঞানপ্রকাশ ঘোষের কাছে গান শিখেছে দীর্ঘ ২৫টি বছর। মান্না দে'র মত উন্নাসিক সংগীত-ব্যক্তিত্বের সঙ্গে বাইশ বছরের ঘনিষ্ঠ যোগাযোগ, এমনকি মান্না দে স্বয়ং জ্যোতি'র সুরে গান করেছেন। রেডিও-দূরদর্শনের প্রথম সারির এই কণ্ঠশিল্পীর সংগীতজ্ঞান ও  চেতনার অনুভবে বাঁধা পড়েছি বারেবার। যেদিনই কোন গানে রাগের প্রভাব সম্পর্কে দোটানায় পড়েছি, নিঃসঙ্কোচে ফোন করেছি বন্ধুকে। আর সে সমস্ত কাজ ফেলে বুঝিয়ে দিয়েছে আমার প্রশ্নের উত্তর। মনে পড়ে, একদিন আমার অফিসে টিফিন টাইম। মনটা বড় উসখুশ করছে, কাজী সাহেবের...