Posts

Showing posts with the label bhola

আপনভোলা (কবিতা) | Aponbhola

Image
আপনভোলা ।  (কবিতা) ভোলা মন  যখন তখন   খেয়াল নিয়েই থাকে ; খেয়াল খেলায়  ইচ্ছে-ভেলায় ~ সাতকাহনের সংসার ছেড়ে আপন সুখে বাঁচে ...। এই কাহিনীর শুরুর দিকে  ভোলা, মন বেঁধেছিল নদীর বাঁকে -  ইচ্ছে ছিল ভাসবে জলে  নদী যেদিকে এগিয়ে চলে ; মন আনমনে  মাতাল হল   বাউল গানের তালে - সেই যে ভোলা ঘর ছেড়েছিল  ফেরে নি কোন কালে। কবিগান ...... বাউলগান ...... উদ্দাম জীবনের সুখী কলতান - বাঁচবার দায়  ভোলার মাথায়  কোনই বোঝা নয় ; প্রকৃতির কোলে পা বাড়িয়ে দেশান্তরের কূল ছাড়িয়ে ভোলারা, নবীন অক্ষয়।  এই ভোলা মন  সুখে-দুখে   উঁকি মারে  আনবুকে ; হারিয়ে যে যাই  ভোলার ডাকে - সংসারময় কাজের ফাঁকে,  হৃদয়  আমার  যখন তোমার  আপন হাতের দোলে।  রোজের কথা  রূপকথা হয়ে  বৃষ্টিভেজা বন পেরিয়ে  মন-বাউলের সুরে দুলে ওঠে  বসন্ত-হিল্লোলে । । ------- তপন বসু | ১০ই আগস্ট ২০২০ © tapanbasu. All rights reserved ...