Posts

Showing posts with the label ep#11

একটু ভেবে দেখুন-পর্ব ১১ (ডাক্তার) | Ektu Bhebe Dekhun Ep#11 (Doctor)

Image
একটু ভেবে দেখুন পর্ব ১১ আজকের পর্ব - ডাক্তার  " কত না দেশ-বিদেশ ঘুরে, অনেক যুদ্ধ জয় করে, তবেই না হয়েছো তুমি 'ডাক্তার' - আমাদের বাণিজ্যে মা লক্ষ্মী এলেও,  স্বীকৃতিতে ধন্য হলেও, পাই কি ? কাছের-দূরের নির্বিশেষে - আকুল  কোনও ডাক তার ?  এমনি জীবিকা বেছে নিয়েছ, 'বন্ধু'  দিন-রাতের সেবাধর্মে,  সময়-ঘুমে ফাঁকি - এ জীবিকা জীবন চেনায়, তাই  আর পাঁচটা কর্ম জীবন - চেনা রাস্তায় স্বজন-সুজন,  এরা সকল আর শিক্ষামহল -  রইল তারা বাকি ; এঁদের জন্যে শ্রদ্ধা রেখে   তোমার প্রতি অসীম গুরুত্বে - তোমাকেই মাথায় তুলে রাখি"।  প্রিয় ডাক্তার, তুমি ও তোমার সঙ্গে দিবারাত্র লড়াইয়ে সঙ্গী সমস্ত সহযোগীদের প্রতি আমার আন্তরিক শ্রদ্ধা এই লেখার গোড়াতেই। আজ এই পৃথিবী ছেয়ে গেছে রোগ আর রোগীতে। প্রতিনিয়ত তোমরা তোমাদের প্রজ্ঞা-শক্তি আর নতুন ওষুধে মারণ-রোগকে জয় করছ, আবার প্রায়শঃই হার মানছো প্রাণঘাতী কোন জীবাণুর আকস্মিক আত্মপ্রকাশে। তবু, তবু ...... তোমাদের যুদ্ধে কোন বিশ্রাম নেই। তোমাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলি না আম...

বড়ো বিস্ময় জাগে (পর্ব-১১) | Baro Bismay Jage Ep#11

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-১১ জোড়াসাঁকো ঠাকুরবাড়ি জোড়াসাঁকো এবং শান্তিনিকেতন - এই দুইয়ের গোড়ার কথা একটু বলে দিলে বুঝতে সুবিধে হয় যে মহর্ষি দেবেন্দ্রনাথের পূর্বপুরুষের আমলে পারিবারিক উত্তরণের ইতিহাস কেমন করে এতটা প্রভাব ফেলেছিল তাঁর ওপর এবং মহর্ষির জীবনচর্চায়ই বা কিভাবে ছোটবয়সেই রবীন্দ্রনাথকে শিখিয়েছিল সত্য ও সুন্দরকে অনুভবে ছুঁয়ে যেতে ! সেই আবহমান ধারা যে আজ আমাদেরকেও স্পর্শ করে ! আমাদের রবীন্দ্রনাথের বাল্যকালে শেখা একটি নিত্য-অভ্যাসের কথা বলি। পর্ব ৮-এ আমি বলেছি বালক রবির অমৃতসরের গুরুদ্বারে শিখ ভজন শুনে তত্ত্ববোধিনী পত্রিকায় প্রকাশিত একটি হিন্দি গানের বাংলা তর্জমা করবার ঘটনা।  মাথায় রাখতে হবে, এ সবই ১১, ১২ কিংবা ১৩ বছর বয়সের অভিজ্ঞান। ওই সময়ই জ্যোতিদাদার 'সরোজিনী' নাটকে রাজপুত মহিলাদের চিতায়  আত্মাহূতির মুহূর্তে 'জ্বল জ্বল চিতা' গানের প্রয়োগ কতটা বিস্ময়কর, তা সহজেই অনুমেয় এবং এহেন প্রতিভার স্বাক্ষর আজকের দিনেও বিরল। যেটা যোগ করতে ভুলে গেছিলাম, 'সরোজিনী' নাটকে নাম-ভূমিকায় অভিনয় করতেন নটি বিনোদিনী - যে নটি বিনোদিনীর বাংলা থিয়েটার...