উজানিয়া | ujania
' উজানিয়া ' । কবিতা দু'চোখ যেদিকে যায় - মন কিছু খুঁজতে চায়, এটুকুই আমার দৃষ্টি। Niagara Ontario Canada 2014 pc.tapan দৃষ্টির ওপারে ঝাপসা ছায়া - তার ওপরেই যত মায়া, উপলব্ধির সংবিধানে সবই তোমার সৃষ্টি। দৃষ্টিসুখেই সমুদ্র-পাড়ি - দৈনন্দিনে ছোট্ট দাঁড়ি, সৃষ্টি খোঁজার আনন্দে মন হারিয়ে গিয়েছে সকল ছাড়ি।। তপন বসু / ১৫ সেপ্টেম্বর ২০১৭ Ⓒ tapan basu. all rights reserved...