স্মৃতির কবিতা | Smritir Kobita
স্মৃতির কবিতা বৃষ্টি পড়ে স্মৃতির কবিতারা ভিড় করে জীবনখাতার পাতায় পাতায়। রাস্তার ধারে পুরোনো বাতিস্তম্ভের আলো লুকোচুরি খেলে বৃষ্টিছন্দে । এমনই কোন এক বরিষণমুখরিত রাতে শ্রাবনধারায় ভিজেছিলে তুমি ; চোখে চাওয়া চোখ ভরেছিলো জলে - আনন্দধারায়। রাতের শহরের বুকে - একাকী জেগে থাকা বাতিস্তম্ভের বিনয়ী আলো রামধনু এঁকেছিল তোমার হৃদয়ের দোতারায় - মল্লারের মীড়ে। বৃষ্টি পড়ে খুব মনে পড়ে ।। ... তপন বসু / ১৮.৬.২০১৭ © tapan basu. all rights reserved.