Posts

Showing posts with the label ep-20

বড়ো বিস্ময় জাগে (পর্ব-২০) | Baro Bismay Jage Ep#20

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-২০ রবীন্দ্রনাথের দুষ্প্রাপ্য ছবি রবীন্দ্রনাথ ঠাকুরের জীবন বহুমুখী ও বহুব্যাপ্ত। তাই তাঁর জীবনে বৈচিত্র্যও বড় কম নয়। আঘাতের কয়েকটি অভিঘাত রবিঠাকুরের জীবনে ঠিক কিভাবে প্রভাব ফেলেছিল, তা বিগত কয়েকটি পর্বে উল্লেখ করেছি। সেখান থেকে কেমন করেই বা তাঁর মানসিক উত্তরণ ঘটেছে, তাও আলোচনায় এসেছে। শুধু তো আঘাত নয় ! কত প্রাপ্তিও যে তাঁকে এ জীবনে ঋণী করেছিল, তা আমরা অনেকেই জানি। আর পঞ্চাশ বছরের জন্মদিনের উদযাপন-উপাখ্যান কিছুটা আমি তুলে ধরবার চেষ্টা করেছি এর আগে কোন এক পর্বে।  আয়নায় যখন আলো পড়ে, তার প্রতিফলন ঘটে ঠিক সমান অনুপাতে উল্টো দিকে। কিন্তু এ তো গেল কাঁচের তৈরী আয়না। মনের আয়নায় এই প্রতিবিম্বই আবেগ হয়ে চুরমার করে দেয় কোন আনুপাতিক হিসেব-নিকেশ। তা' আঘাতেই হোক বা উচ্ছ্বাসে। আজ যে দেশে-বিদেশে রবীন্দ্র জন্মোৎসবের এই বিচিত্র সমারোহ, তার সূত্রপাত কিন্তু রবীন্দ্রনাথের ২৭ বছর বয়েসে। তিনি যখন পঁচাত্তর পূর্ণ করে ছিয়াত্তরে পা দিলেন, সেদিন থেকে (সম্ভবতঃ ১৩৪৩ বঙ্গাব্দ) বৈশাখ মাসে দুবার করে তাঁর জন্মদিন পালিত হতে শুরু হল। এর প্রধান কারণ বিশ্বভারতীতে ২৫শে বৈশা...

সাগরপারের ডায়েরি (পর্ব-২০) | Sagarparer Diary (Episode-20)

Image
সাগরপারের  ডায়েরি পর্ব-২০ আজকের প্রসঙ্গ : মূল অনুষ্ঠান এবার আমাদের অনুষ্ঠানের কথা।  নির্দিষ্ট সময়ে  শুরু হলো এই সন্ধ্যার সাংস্কৃতিক পথচলা । নানাভাবে পালিত হবে রবীন্দ্রজন্মের সার্ধশতবর্ষ। স্বাধীনতার উত্তরযুগে তাঁর গান কেমন করে বাঙালির নিত্যপূজা হয়ে উঠল, গানে-গল্পে তারই  পর্যালোচনা। 'সাগরপারের ডায়েরি'র পূর্ববর্তী পর্বে আমি জানিয়েছিলাম এই অনুষ্ঠানের মূল ভাবনা ঠিক কি ছিল।  আজ একটু হলেও ছোট্ট করে সেই অনুষ্ঠানের বিবরণ দেবার চেষ্টা করব - আর জানাব  কবিগুরুর অপার নির্মাণকৌশলকে পাথেয় করে IIPAর অপরিসীম পরিশ্রম, সুপর্ণাদির ভাবনা ও সাংগঠনিক প্রয়াস, আমার লেখা, সঞ্চালনা ও বহু গুণীজনের অতি-উৎকৃষ্ট সাঙ্গীতিক পরিবেশনা কেমন করে উপস্থিত শ্রোতাদের আবিষ্ট করেছিল  ।  কলা-প্রদর্শণের সময়ে শিল্পী ও শ্রোতাদের মস্তিস্ক-নিঃসৃত সূক্ষ্ণ নৈর্ব্যক্তিক আদান-প্রদান ঠিক লিখে বোঝানো সম্ভব নয়। তবু কখনও যদি সাদা-কালোর জগতে সেই আনন্দযজ্ঞের হোমকুন্ড জ্বলে, তার আচারে পবিত্র হতে বাধা কোথায় ?  ....."প্রাণ আপনি চায় চলিতে; সেই তাহার ধর্ম। এইজন্য নানা আয়...