সাগরপারের ডায়েরি (পর্ব-১২) | Sagarparer Diary (Episode-12)
সাগরপারের ডায়েরি পর্ব-১২ আজকের প্রসঙ্গ : নিউ জার্সি'র সমুদ্র-সৈকতে সন্ধে ৬টা বাজে - যথেষ্ট আলোকিত বহির্জগৎ। আমার ভিতর-জগৎ অমাবস্যার ঘন অন্ধকারে ঢাকা। সংগঠকরা সকলেই যথেষ্ট অস্বস্তির মধ্যে পড়েছেন। লোকমুখে শোনা ভালো Sound Engineer-কেই ওনারা দায়িত্ব দিয়েছিলেন, কিন্তু তার কান্ড-কারখানায় প্রত্যেকেই যুগপৎ বিস্মিত ও চিন্তিত। নামটিও তার কাজের সঙ্গে সঙ্গতি রেখেই - 'মাইক', কিন্তু সে নামের পূর্বে বর্ণমালার প্রথম স্বরবর্ণটি যোগ করার প্রবল ইচ্ছেকে কিছুতেই দমন করতে পারছি না। যন্ত্রগুলো কঠিন দুঃখে নীরব চোখের জলে আত্মসমর্পণ করেছিল ওই রিহার্সালে - 'Mike'এর হাতে। সরব হবার যথেষ্ট উপকরণ থাকা সত্ত্বেও দুর্বল ব্যবহারিক প্রয়োগে শ্বাসরোধে অপমৃত্যু ঘটলো তার। যদিও আবারও বলব, কাউকে দোষারোপ করাটা কিন্তু কোন কাজের কথা নয়। Mr Mike-এর চেষ্টায় কোন খামতি ছিল না। কমিউনিকেশন গ্যাপ বা ভাষাগত সমস্যা হয়তো এক্ষেত্রে সাময়িক অন্তরায় হয়ে উঠেছিল। পার্থবাবু বোধ হয় আমাদের বিমর্ষ মনোভাবের বিষয়টি আন্দাজ করেছিলেন। বললেন,'উঠুন আমার গাড়িতে সবাই। এত তাড়াতাড়ি হোটেলে...