Posts

Showing posts with the label ep-15

বড়ো বিস্ময় জাগে (পর্ব-১৫) | Baro Bismay Jaage Ep#15

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-১৫ আজকের পর্ব রবিঠাকুরের লেখনীতে, ভারী মজার সেই প্রথম বিলেত যাত্রা। আমি শুধু একটু সংক্ষিপ্ত আকারে পরিবেশন করছি। ......."মেজোদাদার প্রস্তাবে এবং পিতৃদেবের সম্মতিতে ১৭ বছর বয়সে হঠাৎ বিলাত গিয়া পড়িলে একচোট হাবুডুবু খাইবার আশংকা ছিল। কিন্তু মেজোবৌঠাকরুন সেখানে ছিলেন, বিদেশের প্রথম ধাক্কাটা আর গায়ে লাগিল না। কথা ছিল, পড়াশুনো করিব - ব্যারিস্টার হইয়া দেশে ফিরিব। ১৮৭৯ বিলেতে রবীন্দ্রনাথ তাই একদিন ব্রাইটনে একটি পাবলিক স্কুলে ভর্তি হইলাম। অধ্যক্ষ আমাকে দেখিয়াই কহিলেন, 'What a splendid head you have'! এই ছোট কথাটা আমার মনে আছে কারণ বাড়িতে আমার দর্পহরণ করিবার জন্যে একজন অত্যন্ত উৎসুক ব্যক্তি আমাকে বুঝাইয়া দিয়েছিলেন যে, আমার ললাট ও মুখশ্রী বড়জোর কোনমতে মধ্যশ্রেণীর বলিয়া গণ্য হইতে পারে। এখন বিলাতবাসীর চোখে তাহার পার্থক্য দেখিয়া ভাবিতেছি, উভয় দেশের বিচারের প্রণালী কত ভিন্ন"!............ বিলেতে থাকাকালীন অনেক উল্লেখযোগ্য ঘটনাই ঘটেছিল, সেগুলি হুবহু শুধুমাত্র পুনর্মুদ্রণ করবার ইচ্ছে না থাকায় কবির জীবনে যে শোচনীয় অথচ মজার ঘটনাটি ঘটেছিল, সেই...