Posts

Showing posts with the label ep#10

একটু ভেবে দেখুন পর্ব ১০ (দূরত্ববিধি) Ektu Bhebe Dekhun Ep#10

Image
একটু ভেবে দেখুন পর্ব ১০ আজকের পর্ব - দূরত্ববিধি 'বিহেভিয়ারাল সায়েন্স' - এই বিষয়টি আমার কাছে বেশ আকর্ষণীয়।  আজ অতিমারির বন্দিদশায় কেন জানি না মালুম হচ্ছে, আমাদের মস্তিষ্কে  'বিহেভিয়ারাল সায়েন্স'-এর যে সমীকরণ কাজ ক রে , তা বোধ  হয় লঙ্ঘিত হচ্ছে। আমার এক বন্ধু বলছিলেন, 'আজকাল খবরের কাগজ পড়তেও যেন ভীতি এসে গেছে। সেই একই ...... কতজন আক্রান্ত, আর মৃত্যুই বা কত ? এরপর স্বামী-স্ত্রীতে অঙ্কের খেলা, বিশ্বে Mortality Rate কি ? ভারত সেখানে কতটা এগিয়ে বা পিছিয়ে ?  আমার চেতনা বলে, আমাদের মনে বোধ হয় একটু বেশিই ভয় ঢুকে পড়েছে। আজ থেকে কয়েক মাস আগেও, ঘরের অভ্যন্তরে একেবারে নির্বান্ধব বন্দি-জীবনে আমরা কেউই অভ্যস্ত ছিলাম না। অথচ, আজ বিশেষ প্রয়োজনেও অতি কাছের মানুষকে ঘরে ঢোকবার অনুমতি দিতে সংকোচ বোধ করছি। উল্টোদিকে, সেই কাছের মানুষটিও অতি-সাবধানী হতে গিয়ে তাঁর খোলা মনের উৎসাহী ব্যবহারেও যতি টেনে দিচ্ছেন। দূরত্ব বাড়ছে আপনা হতে। আমাদের অনুভূতিগুলোও ম্রিয়মান হয়ে পড়ছে অব্যবহারে । নইলে প্রতিবেশীর নিছক জ্বর হওয়ার সংবাদেই  তাকে গ্রহণযোগ্যতার  ত্রিসীম...

বড়ো বিস্ময় জাগে (পর্ব-১০) | Baro Bismay Jage Ep#10

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-১০ গত পর্বে যে গল্প শুনিয়েছি, তা সবই কবির ১৫ থেকে ১৭ বছর বয়স পর্যন্ত ঘটে যাওয়া স্মৃতিকথা। তাঁর ছেলেবেলার আরো একটা ঘটনা আজ মনের মধ্যে গভীর রেখাপাত করছে। উদারতা আর মনের নিষ্কলুষ পবিত্রতার সংজ্ঞা এক এক জনের কাছে এক এক রকম - এটাই বাস্তব। মহর্ষির ক্ষেত্রে সেই উদারতা দূরদৃষ্টির পটভূমিকায় অনেক বিস্তীর্ণ ছিল। পিতা দেবেন্দ্রনাথের  তেমনই এক  অকরুণ উদার স্নেহ-আশীর্বাদের কথা  প্রৌঢ়  রবীন্দ্রনাথের খুব মনে পড়ে।  মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর .........."মহর্ষি তখন চুঁচুড়ায়। সেখানে আমার এবং জ্যোতিদাদার ডাক পড়িল। হারমোনিয়ামে জ্যোতিদাদাকে বসাইয়া তিনি আমার কাছে সব ক'টি নতুন গান একে একে শুনিলেন - কোনটি দুবার। গান গাওয়া যখন শেষ হইল তখন তিনি বলিলেন - "দেশের রাজা যদি দেশের ভাষা জানিত ও সাহিত্যের আদর বুঝিত, তবে কবিকে তো তাহারা পুরষ্কার দিত। রাজার দিক হইতে যখন তাহার কোন সম্ভাবনা নাই, তখন আমাকেই সে কাজ করিতে হইবে - এই বলিয়া তিনি একখানি পাঁচশো টাকার চেক আমার হাতে দিলেন".......... রবিঠাকুরের জীবনস্মৃতিতে পিতা মহর্ষির অন...