বড়ো বিস্ময় জাগে (পর্ব-৭) | Baro Bismay Jaage (Episode-7)
বড়ো বিস্ময় জাগে পর্ব-৭ আমরা যেমন বিস্মিত হই নতুনত্বের বৈচিত্র্যে, তেমনই বালক রবীন্দ্রনাথও অবাক হতেন শিশুকাল থেকে বিশ্বের নানা বৈচিত্র্যে। আর তাঁর সেই জিজ্ঞাসাকে উস্কে দিতেন তাঁর পিতৃদেব মহর্ষি দেবেন্দ্রনাথ। Maharshi Debendranath Tagore ২ মাস হিমালয় অঞ্চলে বসবাসকালে উচ্ছসিত মহর্ষি একদিন পুত্রকে দেখিয়েছিলেন 'পাথরেও ফুল ফুটে আছে'। এ যেন পিতা-পুত্রের যুগপৎ বিস্মিত হবার পালা। ঈশ্বরের সকল সৃষ্টিই বড়ো আশ্চর্যের - নইলে ৮০ বছরের দীর্ঘ জীবনে কেন বারবার গুরুদেব প্রণতি জানিয়েছেন ঈশ্বরের পায়ে ? তাঁর সৃষ্টির সমস্ত আলো ধরা দিয়েছে কবির চোখে - যে আলোয় সৃষ্টি হয়েছে ছবি/কবিতা/গান। ... আরও কত সংস্কৃতি চর্চা ! শিশুমন কৌতূহলের অবারিত উৎসদ্বার। অনর্গল প্রশ্নবাণে পিতা-মাতাকে জর্জরিত হতে হয় প্রায় প্রত্যেক পরিবারেই। কিন্তু কৌতুহল যদি শিশু বয়সেই অ-সাধারণত্বকে প্রকাশ করে ? সে কথাই এবার বলব। আগের পর্বেই লিখেছিলাম, সাধারণ আর অসাধারণের যে তফাৎ, তা তো তাদের কার্যবিধিতেই প্রতিভাত হবে। বিশ্লেষণকে জোরালো করতে অনেকেরই জানা একটি তথ্য তুলে ধরতে চাই, যেখানে রবীন্দ্রনাথের ...