Posts

কাব্যগীতি | এসো একসাথে পথ হাঁটি

Image
  -: কাব্যগীতি :- রচনা : তপন বসু এসো একসাথে পথ হাঁটি  চলো ছুঁই পৃথিবীর মাটি মুখোমুখি বসে আমরা দু'জন  জীবনের ছবি আঁকি ।। দেখো আকাশ রঙে নীল ঢেলেছে, তারাদের চোখে আলো - মনটা যদি সবুজ থাকে  সবই লাগে ভালো           অচেনা প্রেমে জীবন বাঁধি            অদেখাকে খুঁজে দেখি - চেনা চেনা স্রোতে পা না বাড়িয়ে  অন্য স্বপ্ন আঁকি ।। তুমি যদি শেষের কবি আমার কিসে ভয়  আমার লেখনী তোমার হাতে হোক না কাব্যময় । তোমার অপরূপ এই রাজসমারহে  আমিও অংশীদার বেহিসেবী মন বড় প্রয়োজন  সময় পথে নামার পথভোলাকে পথেই রেখো,  যেটুকু জীবন বাকি চেনা প্রগতির ছন্দ পেরিয়ে নতুন স্বপ্ন আঁকি ।। বাংলা ভাষা দিবস উপলক্ষে নতুন রচনা  © tapanbasu  kolkata, the 21st February 2021 image courtesy : fulbright

সবুজদ্বীপের ডায়েরি । আন্দামান পর্ব-১৫ । শেষ পর্ব

Image
  সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-১৫। শেষ পর্ব 

সবুজদ্বীপের ডায়েরি (আন্দামান পর্ব-১৪) | Sobujdweeper Diary Ep#14

Image
সবুজদ্বীপের ডায়েরি  ।  আন্দামান পর্ব-১৪ সবুজদ্বীপের ডায়েরি । 29th February 2020  । ভোর সাড়ে পাঁচ টা ......... সমুদ্রিকা মেরিন ওয়ার্ল্ড অফ আন্দামান বা SMWA - এক ছাদের তলায় আন্দামানের পটভূমির ইতিবৃত্ত। এই যে জারোয়া নিয়ে এতো গল্প, আমাদের মনে জমা হওয়া অনেক প্রশ্ন; আবার উল্টোদিকে ওই আধুনিক সভ্যতার আলো না দেখা প্রাচীন উপজাতিরা, যারা হয়তো বর্তমান পৃথিবীকে ভয় পায় - এই জট পাকানো ভাবনা-চিন্তার জাল ছিঁড়ে বেরনো প্রয়োজন। সৌভাগ্যবশতঃ SMWA-র ডিরেক্টরকে আমি প্রশ্নগুলো করতে সুযোগ পেলাম। উনি বললেন - 'আসলে কি জানেন মিঃ বোস ? আমরা আমাদের সভ্য জাতি বলে বড়াই করি ঠিকই, কিন্তু আমাদের আদিম প্রবৃত্তিগুলো আজও রক্তে রয়ে গেছে। আপনি বিশ্বাস করতে পারেন, শত প্রচেষ্টাতেও বিদেশী চোরা-শিকারীদের অনুপ্রবেশ আমরা রুখতে পারিনি। এরা আসে মূলতঃ কিছু বিশেষ শ্রেণীর কচ্ছপ সংগ্রহ করতে, তাছাড়া অন্যান্য প্রাণী-শিকার তো রয়েছেই। সবচাইতে অপরাধমূলক যে কাজটা করে সেটা হলো, জারোয়াদের হাটে গিয়ে জোর করে মদ ও মারিজুয়ানা খাইয়ে মহিলাদের ওপর শারীরিক নির্যাতন করা, সম্ভোগের লালসায়।  এই জারোয়ারা মূলতঃ বেঁচে থাক...

কবিতা । রোজের সকাল । তপন বসু

Image
কবিতা । রোজের সকাল । তপন বসু সকালকে মনে রেখে রাত যে ফুরোয় - সকালকে ভালবেসে সূর্য-উদয় ; সকালের আহ্বানে দিনে পথ চলা - কাঁপা-হাতে চায়ের কাপে                        সাবধানী ঠোঁট ফেলা।। সকালগুলো যে রোজ সকালেই আসে তবুও সে দিনেরাতে অশরীরে ভাসে ; সারাদিনে সাজে-কাজে ক্লান্তি ঘুমঘোর - 'মন' খোঁজে আশ্রয়,                     'জীবন', কালকের ভোর।। মাটিতে প্রথম স্নান, সুরের প্রভাব  পথ-চলা সুরেলা, গানের স্বভাব ; ক'দিনের এই পথিক-ভ্রমণ                        গানের কাছে আসা - 'জীবন' তুমি থাকো, না থাকো - তোমায় ছুঁয়ে থাকবে  আমার গান আর সুরেলা ভালবাসা।। - তপন বসু | 5/7/2019 ©tapanbasu. all rights reserved. photo courtesy : thelouisaugustjonasfoundation / cgtn

কবিতা । "হঠাৎ"

Image
  কবিতা । "হঠাৎ" যদি হঠাৎ হারিয়ে যাই - পারলে  মনে রেখো। চলার পথ যদি দ্বিখণ্ডিত হয় ? কোথাও আমাকে ছুঁয়ে থেকো। এ জীবন  যদি  বদল দেখে   হঠাৎ আসা দখিন হাওয়ায় - জেনো, বৈরাগী মনে  রং ধরেছে   অসুন্দরের পরম বেদনায়।  যে বাঁশি শোনায় জীবনের গান   চেনা-অচেনা সুরের জালে  পথে নামা পথিক তখন  ভুল করে ফেলে ছন্দ-তালে।  সামনের পথ কুয়াশা ঢাকা  ফেলে আসা ঘরে মায়ার বাঁধন  এগোতে গেলেও পিছনের টান   একা হওয়া এক অসাধ্য-সাধন। একক প্রয়াস পারবে কিনা  পেরিয়ে যেতে অশেষ বাধা - উত্তর আছে তোমার কাছেই  তোমার সুরেই গলা সাধা।  রবির ভাষায় 'একলা চলো' ছিঁড়ে অচলায়তনের সর্বনাশ -  আজ তোমাকে নিয়েই একলা হবো  তুমিই আমার আত্ম-প্রকাশ। © tapanbasu. All rights reserved. Photo Courtesy : stocksy/PxHere

কিছু যে আছে আমারও | কবিতা by তপন বসু

Image
    || কবিতা / কিছু যে আছে আমারও ||                              আমার কাছে অনেক আছে - ভৈরবী আর আলো আছে আঁধার রাতের স্বপ্ন আছে আপনজনের স্পর্শ আছে গীতবিতানের শব্দ আছে |           আমার কাছে আরো আছে - অন্তরে এক শক্তি আছে মহাশক্তির ক্ষমাও আছে  হিসেবী সব খাতা আছে বেহিসেবী চলা আছে |          তবু যে কেন ভয় আছে ? অনেক পাওয়ার মাঝে কোথাও          এইটুকু বোধশক্তি আছে  অবিনশ্বর আত্মাকে ঘিরে           এই 'আমি'টার অবসান আছে |                      একটা সুপ্ত ইচ্ছেও আছে | এতকিছু প্রাপ্তির জন্যে           স্বীকারোক্তির প্রয়োজন আছে ; সমাজের বুকে আরও সবুজ           ছড়িয়ে দেবার ভাবনা আছে ; কালোর মাঝে আলোর প্রভাব          ...

কাঞ্চনজঙ্ঘার ডায়েরি - পর্ব ৫ (১০ই জানুয়ারী ২০২১) | Kanchanjanghar Diary Ep#5

Image
কাঞ্চনজঙ্ঘার ডায়েরি-পর্ব ৫ (১০ই জানুয়ারী ২০২১ - রাত ১০টা) 'এবার আমার ঘরে ফেরার গান পর্যটনের সুখের ছবি - রেখায় আঁকুক বাউল কবি -  বেড়ানোর সুখ সাঙ্গ করে,  স্মৃতির পাতা বন্ধ করে ; নিজের বাসায়  ভালোবাসায়,  আপন আনন্দ-স্নান'। এবারে আর ফ্লাইট লেট্ করে নি।  তল্পিতল্পা নিয়ে  বাড়ি ঢুকলাম রাত ৮টা নাগাদ। বেড়ানোর আনন্দ আর ঘরে ফেরার আনন্দে একাকার হয়ে বেড়ানোর গল্প শুনতে অতি আগ্রহী মা'য়ের সঙ্গে বাহির-মহলের  গল্পে মশগুল হলাম। সেই গল্প করতে করতেই লিখতে বসলাম আজকের ডায়েরি - আমাদের 'কাঞ্চনজঙ্ঘার ডায়েরি'র ৫ম ও অন্তিম পর্ব। জানুয়ারীর ৫-এ আমরা পৌঁছেছিলাম দার্জিলিং। সেখানে ঠিকই ছিল যদি weather ঠিক থাকে, তাহলে সকালের ব্রেকফাস্ট সেরেই ম্যালের উদ্দেশে রওনা দেব। কপাল এতো ভাল, যে তিনদিন দার্জিলিং-এ ছিলাম, বেশির ভাগ সময়টাই আকাশ ছিল পরিষ্কার। কাঞ্চনজঙ্ঘার গল্প ও ছবি তো আগেই শেয়ার করেছি। তাই আমরা পায়ে হেঁটে (যদিও ম্যাল-এ হন্টন ছাড়া গতি নেই) হোটেল থেকে ম্যালের পথ পাড়ি দিয়েছি দুটো দিনই। হাঁটাপথের বাঁহাতে ধাপে ধাপে রাস্তা নেমে তৈরী ক...