সাগরপারের ডায়েরি-পর্ব-১ | Sagarparer Diary (Episode-1)
সাগরপারের ডায়েরি ( আমার জীবনে প্রথম যুক্তরাষ্ট্র বা আমেরিকা সফর আসে ২০১১ সালে - রবিঠাকুরের জন্মের সার্ধশতবর্ষে। এ এক অসীম প্রাপ্তি। যাঁকে আমি প্রতি মুহূর্তে স্বীকার করতে শিখেছি সাধারণ জ্ঞানের প্রথম লগ্ন থেকে, তাঁকে নিয়েই কাজ করতে যাব সুদূর আমেরিকায়, এ আমার স্বপ্নেরও অতীত ছিল। বিস্ময়ের ঘোর কাটিয়ে বাস্তবের মাটিতে আসতে সময় লেগেছিল। তাই মনের কোণে আজও ছবির মতো আঁকা রয়েছে সেই সময়ের ইতিকথা। আজ তুলে ধরলাম পাঠকের কাছে। এই 'কলম'কারি কোন ভ্রমণ-কাহিনী নয়। বরং সংগীতের হাত ধরে আর এক সংগীত-পিয়াসীর সাগরপারে যাত্রা। যেহেতু আত্মনিবেদনের আঙ্গিকে নিজের ভাল লাগার মুহূর্তগুলোকে স্মৃতিচারণার পটভূমিকায় তুলে ধরা, তাই অনেক ক্ষেত্রেই বিষয়ের উপস্থাপনা ব্যক্তিগত। কারোর যদি ভালো না লাগে, সেটাও স্বাভাবিক বলেই আমার মনে হয় । যাদের কারণে আমার এই সফর, তাদের নাম ও পুঙ্খানুপুঙ্খ পরিচয় তুলে ধরা হল কোনরকম পরিমার্জন ছাড়াই। কারণ আমি যে তাদের অনুরাগের কারণেই বৈরাগী। ) পর্ব-১ ৪ঠা আগস্ট ২০১১ / ভারতীয় সময় সকাল ১১টা ৩০মিঃ এমন যে ঘটতে পারে এ আমি কস্মিনকালেও আন্দাজ করিনি। জুন ২...