Posts

ইচ্ছে-২ (কবিতা) | Ichchhe (Poem) by Tapan K Basu

Image
ইচ্ছে - ২ (কবিতা) ইচ্ছে আমার অনেক কিছু ইচ্ছে হলেই হয় না - মন যে আমার অনেক সময় মনের কথা কয় না। ভাবনাগুলো সাজানো আছে মনের একলা প্রান্তে, মনের আগল ছিন্ন করে পারবে কখনও জানতে ? ইচ্ছে যে হয় শিকল ভাঙ্গি  বে-নিয়মের মোহনায় - দস্তানা-ঢাকা হাত নিশপিশ   সংযমেরই দ্যোতনায় ; ইচ্ছের কথা বলতে গেলেই  মুখ চেপে ধরে আপন-পর, 'খবরদার' ! এই ভয় দেখিয়েই  চোর-পুলিশে বাড়ছে দর।  ইচ্ছের হাত বাড়িয়ে দিলাম  ধরে নিও, 'যদি বন্ধু হও' - ইচ্ছে-মুকুল ঝরে গেলেও   'সঙ্গে থাকবে কথা দাও'। এক হবার এই মন্ত্র 'ইচ্ছে' একান্নবর্তী ফিরে এসো - ভাল-মন্দের দ্বন্দ পেরিয়ে  সংকীর্ণতার সীমানা ছাড়িয়ে - আকাশ-নীলে মেঘের কোলে নদী, তুমি মোহনায় মেশো।  ©তপন বসু | ৬-৭-২০১৯ | ক্যাব-এ বসে image courtesy > pingtree

একটু ভেবে দেখুন পর্ব ১০ (দূরত্ববিধি) Ektu Bhebe Dekhun Ep#10

Image
একটু ভেবে দেখুন পর্ব ১০ আজকের পর্ব - দূরত্ববিধি 'বিহেভিয়ারাল সায়েন্স' - এই বিষয়টি আমার কাছে বেশ আকর্ষণীয়।  আজ অতিমারির বন্দিদশায় কেন জানি না মালুম হচ্ছে, আমাদের মস্তিষ্কে  'বিহেভিয়ারাল সায়েন্স'-এর যে সমীকরণ কাজ ক রে , তা বোধ  হয় লঙ্ঘিত হচ্ছে। আমার এক বন্ধু বলছিলেন, 'আজকাল খবরের কাগজ পড়তেও যেন ভীতি এসে গেছে। সেই একই ...... কতজন আক্রান্ত, আর মৃত্যুই বা কত ? এরপর স্বামী-স্ত্রীতে অঙ্কের খেলা, বিশ্বে Mortality Rate কি ? ভারত সেখানে কতটা এগিয়ে বা পিছিয়ে ?  আমার চেতনা বলে, আমাদের মনে বোধ হয় একটু বেশিই ভয় ঢুকে পড়েছে। আজ থেকে কয়েক মাস আগেও, ঘরের অভ্যন্তরে একেবারে নির্বান্ধব বন্দি-জীবনে আমরা কেউই অভ্যস্ত ছিলাম না। অথচ, আজ বিশেষ প্রয়োজনেও অতি কাছের মানুষকে ঘরে ঢোকবার অনুমতি দিতে সংকোচ বোধ করছি। উল্টোদিকে, সেই কাছের মানুষটিও অতি-সাবধানী হতে গিয়ে তাঁর খোলা মনের উৎসাহী ব্যবহারেও যতি টেনে দিচ্ছেন। দূরত্ব বাড়ছে আপনা হতে। আমাদের অনুভূতিগুলোও ম্রিয়মান হয়ে পড়ছে অব্যবহারে । নইলে প্রতিবেশীর নিছক জ্বর হওয়ার সংবাদেই  তাকে গ্রহণযোগ্যতার  ত্রিসীম...

সত্যি স্বপ্ন || কবিতা - Sotti Swapno (Poem)

|| সত্যি স্বপ্ন || (কবিতা) স্বপ্ন পারাবারে-           আমি কোথায় পাব তারে ? যে আমায় ভাসিয়ে নেবে            অচিন দেশে, আপন বেশে ! সে আমার সকল পাওয়া ধন            তবু আমি হারাই অনুক্ষণ | কি জানি কিসের আশায়           অনেক চাওয়া হৃদয় ভাসায় - পথিক, তুমি আসবে নাকি            ভালবাসার পারে ? হয়তো, স্বপ্নেরই পারাবারে !!!                    ............                তপন বসু | ২৫শে বৈশাখ ১৪২৪ 

বড়ো বিস্ময় জাগে (পর্ব-১৯) | Baro Bismay Jage Ep#19

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-১৯ 'আঘাত' বস্তুটার সঙ্গে নামে আর ব্যবহারে আমরা কম-বেশি সকলেই পরিচিত। তবে তার প্রকোপ একেক জনের কাছে একেক রকম হয়ে ধরা দেয়। কারোর কারোর ক্ষেত্রে সেই আঘাতের প্রভাব এতটাই হৃদয়বিদারক হতে পারে, যে তার মূল্য চোকাতে নিজের সহজাত মানসিকতা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিটিকে কখনও কখনও সরে আসতে হয়। রবীন্দ্রনাথ আভিজাত্যের চূড়ায় বসে চিরকাল তাঁর চিঠিপত্র ও নানা আলাপচারিতায় নিজের মনের কথা চূড়ান্ত ব্যক্ত করেছেন, বিনা দ্বিধায়।  প্রয়োজনে  প্রতিবাদের ভাষাতেও শক্ত হয়েছেন। কিন্তু আরেক সংস্কৃতি-মনস্ক সাহিত্য-সংগীত অনুরাগীর সঙ্গে পত্রাচারে ভাষার প্রয়োগে  তাঁকে খুব রূঢ় হতে সচরাচর  দেখা যায় নি। কিন্তু এবার কি হল ? রবিজীবনের পঁয়তাল্লিশতম জন্মদিনেও এমন দুর্দম আঘাতের বার্তাবহ চিঠি ! কার কাছ থেকে ? না, দ্বিজেন্দ্রলাল রায়ের কাছ থেকে। কেমন সেই আঘাত ? যা এখানে প্রকাশ করা জরুরী ? আজকের পর্বে তা তুলে ধরছি এই জন্যেই যে তাঁর বিপুল খ্যাতির পরিমণ্ডলে অন্য খ্যাতিমান ব্যাক্তিবর্গেরও কতটা ঈর্ষাঘন শ্লেষ থাকতে পারে, সেও এ...

মনে পড়ে-২ সুনন্দা পট্টনায়েক | Mone Pore-2 Sunanda Patnaik

Image
মনে পড়ে -২ সঙ্গীতজ্ঞা বিদূষী শ্রীমতি সুনন্দা পট্টনায়েক সেদিন অফিস থেকে বেরোতে বেশ খানিকটা দেরি হয়ে গেল। সল্ট লেক থেকে গাড়িটা নিয়ে সবে লেক টাউন ফ্লাইওভার ধরব, ফোনটা এল। তপনদা, আমায় তুমি মনে করতে পারবে কিনা জানি না। আমি অরিন্দম, আমরা গুরুভাই - একসঙ্গে কিছুদিন গান শিখেছিলাম। আমার গান শেখা মানে তো প্রতিদিন প্রতিমুহূর্তে, যে কোন রসদ থেকে। এর শুরু সেই প্রথম দিন, যেদিন মা'র গলায় গান শুনতে শুনতে গানকে ভালবেসেছিলাম। তবু গুরুভাই বলতেই তাঁদের কথাই প্রথমে মাথায় এলো, যাঁদের কাছে আমি বহুদিন গান শিখতে পেরেছি ও গানসংক্রান্ত জ্ঞান আহরণের সুযোগ পেয়েছি। অরিন্দম বলল, 'আমি রবীন্দ্রসংগীত কিছুদিন শিখেছিলাম দ্বিজেনদার কাছে'। বয়সের ফারাক বিচার না করেই পিতৃ বা মাতৃসম গুরু কত সহজে আমাদের দাদা, কাকু, জেঠু হয়ে ওঠেন এবং সেটা সম্ভব হয় তাঁদেরই আপন করে ছাত্র-ছাত্রীকে কাছে টেনে নেওয়ার প্রবৃত্তিতে। গভীর প্রাপ্তির অন্দরমহলে যেই দ্বিজেনদার ছবি ও তাঁর কাছে থাকার মুহূর্তগুলো স্পষ্ট হতে শুরু করেছে, অরিন্দম বললে, 'আমি এখন খেয়াল শিখি সুনন্দাদির কাছে'। আম...

বৃষ্টির গান । তপন বসু | Rain Song

Image
বৃষ্টির গান । তপন বসু  বৃষ্টিতে বৃষ্টিতে  মন কেন উচাটন  ঘরে না বাইরে  শুধু করে জ্বালাতন।  এ বড় কঠিন অসময়  তবু সাঁঝবেলা  ভাসে রূপের জোছনায়  আকাশ প্রদীপ হাতে  তারার মরণ - বুকের ঘরে যে আজ  বর্ষাবরণ ।   ঘরে আর বাইরে কেন ভেজে মন।  যেদিন কালোরা এসে নীলকে ঢাকে  পিয়াসী চাতক কিছু বোঝায় তাকে  (....... জল দাও আমায় জল দাও  আমি তাপিত পিপাসিত.....) ফোঁটা  ফোঁটা  জল নিয়ে  নব ধারাপাত  কালো আর ধুলো মুছে  নতুন প্রভাত।  বিভাবরী জাগে ভেঙে ঘুমের আবেশ   মুক্ত-মুকুটে সাজে শিশিরের দেশ  আকাশে মেঘের ভেলা   সুখের স্মরণ -  উৎসবের আঙিনায় বর্ষাবরণ।  ঘরে আর বাইরে কেন ভেজে মন।  ©tapanbasu all right reserved image courtesy > (1)ShutterStock (2)StanSchaap (3)WordPress 

বড়ো বিস্ময় জাগে (পর্ব-১৮) | Baro Bismay Jage Ep#18

Image
বড়ো বিস্ময় জাগে   পর্ব-১৮ আঘাত আমাদের জীবনকে চেনায়। সুখ-দুঃখের সাথে মিলেমিশে থাকা মানুষগুলোর স্ব-রূপ প্রকাশ পায় যখন আমরা প্রকৃত বিপদে পড়ি। কিন্তু মানসিক আঘাত আর বিপদে বিপর্যয়, সব ক্ষেত্রে এক নাও হতে পারে। মাতৃহারা  বালক রবির বয়স কম, হাল ধরলেন জ্যোতিদাদার স্ত্রী কাদম্বরী দেবী। কিন্তু মায়ের অভাব কি তাতে ঘুচতে পারে? সেও যদি বা প্রৌঢ় বয়সে হতো, নয় কথা ছিল। এ তো নিতান্তই নাবালক রবির প্রথম আঘাত - মৃত্যুর প্রথম কড়া নাড়া - সন্তানের সবচাইতে জোরালো খুঁটিটিতে। সেই বোধ হয় শুরু ! আঘাত যে কতবার কতভাবে  এসেছিল   রবির জীবনে ?  তিনি লিখেছেন, ' প্রেম এসেছিল নিঃশব্দ চরণে '।  অথচ আঘাতে বলছেন,  ' সুখের বাধা ভেঙে ফেলে তবে আমার প্রাণে  এলে   - বারে বারে মরার মুখে অনেক দুখে নিলেম চিনে' ।  আঘাত পেয়ে এমন উপলব্ধির মননটাই তো অদৃশ্য থাকবার কথা। তাঁর আঘাতপ্রাপ্তির তালিকায় কয়েকটি তার অবচেতনে ছিল, কিছুটা এতটাই আকস্মিক যে অন্য যে কেউ দিশেহারা  হয়ে পড়তে পারতেন। কিন্তু তিনি যে রবীন্দ্রনাথ ! অন্য ধাতুতে গড়া।  ধরুন না...